টুইটারের ব্লুক টিক পেতে অর্থ ব্যয় করতে হবে কি হবে না—এমন বিতর্কের মধ্যেই ব্লু টিক পেয়েছে ‘যিশুখ্রিষ্ট’ নামের একটি টুইটার অ্যাকাউন্ট। ব্লু টিক পাওয়ার পর ওই অ্যাকাউন্ট থেকে ধন্যবাদও জানানো হয়েছে টুইটারকে। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এ দিকে আজ শনিবার ভারতীয় আরেক গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, টুইটারের অ্যাকাউন্ট ভেরিফিকেশনের (ব্লু টিক) জন্য প্রতি মাসে ৮ ডলার ফি নেওয়ার প্রকল্প বাতিল করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নামে ভুয়া আইডি খুলে ব্লু টিক নেওয়ার ঘটনা বেড়ে যাওয়ায় এই প্রকল্প বাতিল করা হয়েছে।
বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক টুইটার অধিগ্রহণের পর সম্প্রতি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রামের একটি ভুয়া অ্যাকাউন্টে ব্লু টিক দেওয়া হয়েছে। গেমিং চরিত্র সুপার মারিও এবং বাস্কেটবল খেলোয়াড় লেব্রন জেমসের নামে খোলা ভুয়া অ্যাকাউন্টও ব্লু টিক পেয়েছে। এই তালিকায় সম্প্রতি যুক্ত হয়েছে যিশুখ্রিষ্ট নামের একটি ব্লু টিক পাওয়া অ্যাকাউন্ট।
যিশুখ্রিষ্ট নামের টুইটার অ্যাকাউন্টটির নাম ‘@জেসাস’। প্রায় আট লাখ অনুসরণকারী রয়েছে অ্যাকাউন্টটিতে। কিন্তু ওই প্রোফাইল থেকে কাউকে অনুসরণ করা হয় না।
মাস্ক টুইটারের শীর্ষ নির্বাহী হিসেবে দায়িত্ব নেওয়ার পরে প্ল্যাটফর্মটি নানা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এ পরিবর্তনকে সমর্থন করে মাস্ক বলেছেন, ‘টুইটার সামনের দিনগুলোতেও অনেক বোকা বোকা কাজ করবে। তবে সেই বিষয়গুলোই রাখা হবে যেগুলো সত্যিকার অর্থেই কার্যকরী। যে ফিচারগুলো অকাজের সেগুলো বাতিল করা হবে।’
টুইটারের যাচাইকরণ ব্লু স্টিক ফিচারটি ২০০৯ সাল থেকে চালু রয়েছে। সাধারণত জনপ্রিয় তারকা ব্যক্তিত্বদের অ্যাকাউন্ট নিশ্চিত করার জন্য এ ব্যবস্থা চালু করা হয়েছিল। টুইটারে বর্তমানে ৪ লাখ ২৩ হাজার ব্লু স্টিক সম্পন্ন যাচাইকৃত অ্যাকাউন্ট রয়েছে। এসব অ্যাকাউন্ট মূলত চলচ্চিত্র তারকা, খ্যাতিমান ব্যবসায়ী, রাজনীতিবিদ ও সাংবাদিকদের।

জলবায়ু পরিবর্তন নিয়ে অন্য যেকোনো বয়সী মানুষের তুলনায় বেশি উদ্বিগ্ন জেন জেড বা জেন–জি। কিন্তু মজার ব্যাপার হলো জলবায়ু পরিবর্তন নিয়ে অন্যদের তুলনায় উদ্বিগ্ন হলেও ১৮ থেকে ২৯ বছর বয়সী এই প্রজন্ম সবচেয়ে বেশি সময় ধরে গোসল করেন।
১৭ ঘণ্টা আগে
তাঁর কাছে শিক্ষকতা শুধু একটি পেশা নয়। প্রত্যন্ত এলাকার শিশুরাও যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করাকে নিজের দায়িত্ব মনে করেন তিনি। সেই দায়িত্ববোধ থেকেই একজন শিক্ষার্থীকে পড়াতে প্রতিদিন প্রায় ৫ কিলোমিটার দুর্গম পথ পাড়ি দেন ৫৫ বছর বয়সী জীবন মিথারি।
১৯ ঘণ্টা আগে
কখনো কখনো জীবনের কিছু গল্প শুনলে মনে হয়ে যেন সিনেমার কাহিনী। অবশ্য সিনেমাগুলো বাস্তবের ওপর নির্ভর করেই তৈরি হয় বেশির ভাগ সময়ই। কিন্তু বাস্তবতা কখনো কল্পনাকেও হার মানিয়ে দেয়। আর এমনই এক সিনেমাটিক জীবন মিনা ও মিনাল নামে দুই বান্ধবীর কিংবা বলা হয় দুই বোনের।
২ দিন আগে
নোবেল পুরস্কারের কথা নিশ্চয়ই শুনেছেন। মানবজাতির জন্য অসাধারণ কাজ করা বিজ্ঞানীদের দেওয়া হয় এই মর্যাদাপূর্ণ পুরস্কার। তবে এর কিছুটা অদ্ভুত স্বভাবের এক ‘ভাই’ আছে, যার নাম ‘ইগ নোবেল’ পুরস্কার। এই পুরস্কার দেওয়া হয় এমন গবেষণাকে, যা ‘প্রথমে মানুষকে হাসায়, তারপর ভাবতে বাধ্য করে।’
৬ দিন আগে