যুক্তরাষ্ট্রের ইলিনয়ের গভর্নর জেবি প্রিজকার সম্প্রতি তাঁর এক ভাষণে বলেছেন, ‘পৃথিবীতে সফল হতে চাইলে আপনাকে অবশ্যই বেক্কল বা বেকুব চিহ্নিত করতে পারার নিজস্ব পদ্ধতি থাকতে হবে।’ এটিই বাস্তবতা। প্রযুক্তি এবং বিজ্ঞানের বিকাশ এত দ্রুত হচ্ছে যে, এর সঙ্গে সাধারণ মানুষের তাল মেলানোই কঠিন। এই কঠিন সময়ে টিকে থাকতে হলে এবং সফল হতে চাইলে অবশ্যই আপনার একটি নিজস্ব পদ্ধতি থাকতে হবে যা দিয়ে আপনি আপনার চারপাশের বেকুবদের চিহ্নিত করবেন।
বেকুব চিহ্নিত করার স্বতঃসিদ্ধ কোনো উপায় নেই। তবে মোটাদাগে বেশ কিছু উপায় এই সময়ে অনুসরণ করা যেতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক নিবন্ধে বেকুব চেনার ক্ষেত্রে পাঁচটি ‘রেড ফ্ল্যাগস’ বা বিপৎসংকেতের কথা উল্লেখ করা হয়েছে।
১. যারা বই না পড়াটাকেই গর্বের বিষয় মনে করে তাদের থেকে দূরে থাকুন
কেউ যদি বই না পড়ে এবং বিষয়টি নিয়ে গর্ববোধ করে, তবে তার কাছ থেকে দূরে থাকুন। কারণ, বই হয়তো সব জ্ঞানের আধার নয়, কিংবা সব বিষয় একটি বইয়ে উঠেও আসে না, তারপরও বই পড়ার উপকারিতা রয়েছে। কোনো একটি বিষয়ের ভালো-মন্দ উভয় দিক জানার ক্ষেত্রে বই নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।
২. যারা যেকোনো বিষয়কে কেবল সার-সংক্ষেপে দেখতে পছন্দ করে তাদের থেকে দূরে থাকুন
প্রযুক্তির এই চরম উৎকর্ষের যুগে সব তথ্যই যখন অনলাইনে পাওয়া যায়, তখন বর্তমান প্রজন্মের বড় একটি অংশই মনে করে, আগেকার বইগুলো অকেজো, বাহুল্য এবং সেই বইগুলোর বিষয়বস্তুকে ছোট ছোট ব্লগ আকারে হাজির করা উচিত। এমন মনোভাবের মানুষ থেকে দূরে থাকুন। সবকিছুকে প্রযুক্তির লেন্স দিয়ে দেখার এই প্রবণতা খুবই মারাত্মক এবং অনেক সময়ই হঠকারী।
৩. সম্পদশালী মাত্রই বুদ্ধিমান—এমন চিন্তা থেকে দূরে থাকুন
অনেকে মনে করেন, যারা সম্পদশালী তারা অনেক বুদ্ধিমান। এই ধারণা সব সময় সঠিক নয়। উদাহরণ হিসেবে অনেকে ক্রিপ্টোকারেন্সির অন্যতম পথিকৃৎ স্যাম ব্যাঙ্কম্যান ফ্রাইডের কথা বলেন। স্মার্ট এবং বুদ্ধিমান হিসেবে স্যামের বেশ খ্যাতি ছিল। কিন্তু তাঁর বুদ্ধিমত্তা কিংবা স্মার্টনেস তাঁর পতন রুখতে পারেনি। রাতারাতি কোটিপতি থেকে স্রেফ শূন্যে নেমে এসেছেন তিনি।
৪. কথায় কথায় যারা ‘কৃত্রিম বুদ্ধিমত্তা’, চ্যাটজিপিটির মতো প্রযুক্তির উদাহরণ দেয়
কিছু মানুষ রয়েছে, যারা কথায় ‘কৃত্রিম বুদ্ধিমত্তা’, চ্যাটজিপিটির মতো প্রযুক্তির উদাহরণ দেয়। কিন্তু তারা এর অগ্রপশ্চাৎ বিবেচনা না করেই, এর ইতিবাচক-নেতিবাচক দিক না ভেবেই এর পক্ষ নিয়ে থাকে। যেমন কিছুদিন আগে, একদল মানুষ মেটাভার্স নিয়ে অতি উৎসাহী ছিল। তাদের ধারণা ছিল, মেটাভার্স সবকিছু রাতারাতি বদলে দেবে। কিন্তু তা হয়নি। এখন তারাই আবার চ্যাটজিপিটি নিয়ে ওকালতি করছে। কিন্তু এখন পর্যন্ত চ্যাটজিপিটি যা সম্ভাবনা দেখিয়েছিল তার বেশির ভাগই অর্জন করতে পারেনি। এদের থেকে দূরে থাকুন।
৫. যারা নিজেদের আইকিউ নিয়ে বড়াই করে তাদের থেকে দূরে থাকুন
নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে একবার স্টিফেন হকিং বলেছিলেন, ‘যারা নিজেদের আইকিউ নিয়ে বড়াই করে তারা মূলত ব্যর্থ।’ সাধারণত এই ধরনের মানুষ কাজের চেয়ে কথাই বেশি বলে। তাই এ ধরনের মানুষ থেকে দূরে থাকুন।

ঈশ্বরের কাছে মানুষ সাধারণত সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, চাকরি, বিয়ে কিংবা সংসারের সুখ-শান্তির জন্য প্রার্থনা করে থাকে। কিন্তু ভারতের অন্ধ্র প্রদেশের একটি মন্দিরের দানবাক্সে পাওয়া গেছে সম্পূর্ণ বিপরীতধর্মী এবং এক ভীতিকর চিরকুট। ২০ রুপির একটি নোটের ওপর হাতে লেখা ওই চিরকুটে ঈশ্বরের কাছে প্রার্থনা করা হয়েছে—
৩ দিন আগে
মেক্সিকোতে ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মধ্যই লাখো মানুষের হৃদয় জয় করেছে মার্লিন নামের একটি হাঁস। মাত্র দুই বছর বয়সী এই হাঁসকে এখন দেশটির ফুটবলপ্রেমীরা স্নেহভরে বিশ্বকাপের ‘তারকা সমর্থক’ হিসেবে গণ্য করছেন। এমনকি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাও তাকে মেক্সিকোর ‘অ্যাম্বাসেডর’ বা দূত বলে...
৪ দিন আগে
ইয়েমেনে ‘স্পাইডারম্যান’ নামে পরিচিত এক দুঃসাহসী তরুণ আগ্নেয়গিরির জ্বালামুখে আরোহণের সময় নিচে পড়ে গিয়ে প্রাণ হারিয়েছেন। দেশটির উদ্ধারকারী কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো ধরনের নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই খাড়া পাথুরে দেয়াল বেয়ে ওঠার সময় ভারসাম্য হারিয়ে এই দুর্ঘটনা ঘটে।
৭ দিন আগে
পুরোনো লোহার রেল সেতু চুরির পর এবার ভারতের বিহারে আস্ত একটি মোবাইল টাওয়ার চুরি হয়ে গেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি ঘটেছে বিহারের বক্সার জেলায়...
৯ দিন আগে