
পুতিন যে রাশিয়ার এক লৌহমানব, তা নিয়ে সেই দেশে কারও দ্বিমত নেই। তিনি সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। কিন্তু তাই বলে পুতিনকে নিয়ে কৌতুক থেমে নেই। এ কথা সবাই জানেন, যখন কোনো দেশে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব হয়, তখন নানাভাবেই মুক্তির পথ খোঁজে মানুষ। রাশিয়ার মানুষ বহু আগে থেকেই কৌতুকের মাধ্যমেই সে পথ খুঁজেছে।
১.
একবার ক্রেমলিন থেকে বের হয়ে রেডস্কয়্যার দিয়ে হাঁটছিলেন পুতিন। তিনি সেখানে একজন ভিক্ষুককে দেখলেন। খুব মায়া হলো তাঁর জন্য। কোনো না কোনোভাবে তাঁকে সাহায্য করতে ইচ্ছে হলো। কপর্দকহীন সেই ব্যক্তিকে পুতিন তখন পকেট থেকে একটি কার্ড বের করে উপহার দিলেন। সে কার্ডটিতে লেখা ছিল ‘দু বছরের জন্য এই ব্যক্তির কর মওকুফ করা হলো।’
২.
যারা এ বছর দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অভিষেক অনুষ্ঠান দেখতে পারেননি, তাঁদের আফসোস করার কিছু নেই। আগামীবার মিস না করলেই হলো।
৩.
প্রেসিডেন্ট হিসেবে পুতিনের রেটিং ইতিমধ্যে ৯০ শতাংশ ছাড়িয়েছে। এভাবে চলতে থাকলে কিছুদিনের মধ্যেই আমরা শতাংশে নয়, বরং নাম ধরে জানতে পারব, কে কে পুতিনের বিরোধিতাকারী।
৪.
পুতিন প্রশাসনের সবচেয়ে বড় সমস্যা হলো, প্রশাসনে নিয়োগ দেওয়া হয় সবচেয়ে তেলবাজ ও বিশ্বাসীদের, অথচ তাদের কাছ থেকে দক্ষ কর্মকর্তার আচরণ দাবি করা হয়।
৫.
শুধু আমাদের দেশের প্রেসিডেন্টই ২০১৩ সালকে ‘পরিবারবর্ষ’ হিসেবে ঘোষণা করতে পারে এবং নিজে সে বছরই বিবাহবিচ্ছেদ করতে পারে।
৬.
যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়া নাক গলিয়েছে বলে মার্কিনদের অভিযোগের জবাবে পুতিন বলেছেন, ‘বাইরের দেশে কী হয়, জানি না, তবে আমাদের দেশে এ রকম ঘটনা ঘটার কোনো সুযোগই নেই।’
৭.
স্তালিনের সময় মানুষদের হত্যা করা হতো। ক্রুশ্চেভের সময় মানুষদের মুখোশ খুলে শাস্তি দেওয়া হতো। ব্রেজনেভের সময় মানুষ পচে গিয়েছিল। ইয়েলৎসিনের সময় মানুষ চুরি করতে শুরু করেছিল। পুতিনের সময় এই সবকিছুকে একত্রিত করা হয়েছে।
৮.
বাচ্চাদের কাছে ‘পুতিন’ আর ‘প্রেসিডেন্ট’ প্রতিশব্দ। বাচ্চারা একে অন্যকে প্রশ্ন করে, ‘বল তো, কে আগে রাশিয়ার পুতিন ছিল?’
৯.
ভ্লাদিমির পুতিনের সংবাদ সম্মেলন দেখার পর বাস্তব জীবনে ফিরে আসা যে কত কঠিন!
১০.
বলা হয়, পুতিন চলে গেলে আমাদের জীবন খারাপ হতে থাকবে।
আমাদের জীবন তো এখন প্রতিদিনই খারাপের চেয়ে খারাপ হচ্ছে।
তার মানে কি, আমরা বহুদিন ধরে পুতিনবিহীন জীবন কাটাচ্ছি?
১১.
মার্কিন সাংবাদিক প্রশ্ন করলেন, ‘আপনি কি কোনো উত্তরাধিকার রেখে যাচ্ছেন?’
পুতিনের উত্তর, ‘এ প্রশ্নের উত্তর এখন দেব না। জো বাইডেনের বয়সে যখন আমি পৌঁছাব, তখন দেব।’
১২.
এক রুশ নাগরিক তার বন্ধুকে মেসেঞ্জারে লিখছে, ‘তোমার নাতি–নাতনিরা পুতিনকে ভোট দেবে।’
হাসির ইমো দিয়ে উত্তর দিচ্ছে বন্ধু, ‘তোমার নাতি–নাতনিরাও।’

নিজেকে এই প্রজন্মের নস্ত্রাদামুস হিসেবে পরিচয় দেন ব্রাজিলের ৩৯ বছর বয়সী মিস্টিক অ্যাথোস সালোমে। তাঁর দাবি অনুযায়ী—২০২৬ সাল নিয়ে করা তাঁর দুটি বড় ভবিষ্যদ্বাণী ইতিমধ্যে সত্যি হয়েছে। একই সঙ্গে তিনি সতর্ক করেছেন, চলতি বছর আরও একটি ভয়াবহ ঘটনা ঘটতে পারে।
২ দিন আগে
বিরিয়ানির কথা শুনলেই অনেকের জিভে জল চলে আসে। তবে ভোজনরসিকদের কাছে এটি অন্যরকম আবেগের। আর সেই প্রিয় খাবারই যদি আজীবন বিনা মূল্যে খাওয়ার সুযোগ মেলে তাহলে কেমন হয়! এমনই সুযোগ পেয়েছেন কলকাতার প্রমিত কুমার দাস। তবে এই সুযোগ পেতে তাঁকে অংশ নিতে হয়েছে এক প্রতিযোগিতায়। যেখানে তিনি ৪৫ মিনিটে সাবাড় করেছেন পাঁ
৩ দিন আগে

বিয়েতে বর-কনে কিংবা অতিথিদের সাজগোজ নিয়ে চর্চা হওয়া স্বাভাবিক। তবে ভারতের কেরালা রাজ্যের চাঙ্গানাসেরিতে আয়োজিত একটি বিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে একেবারেই ভিন্ন এক কারণে। বিয়েটিতে মূল ভূমিকায় থাকা প্রায় প্রতিটি মানুষই ছিলেন যমজ গত বৃহস্পতিবার চাঙ্গানাসেরির মেট্রোপলিটন চার্চে ব্যতিক্রমী...
৪ দিন আগে