
চীনে সম্প্রতি এক পুরুষ নারীর ছদ্মবেশে শত শত পুরুষকে ফাঁদে ফেলে উপহার আদায়ের ঘটনায় গ্রেপ্তার হওয়ার পর প্রায় এক দশক আগের আরেক প্রতারণার ঘটনা নতুন করে আলোচনায় এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এই পুরোনো ঘটনার ভিডিও এরই মধ্যে এক কোটির বেশিবার দেখা হয়েছে।
সম্প্রতি ‘সিস্টার হং’ নামে এক মধ্যবয়সী পুরুষ নিজেকে নারী পরিচয়ে পরিচিত করে শতাধিক পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ান এবং তাঁদের কাছ থেকে উপহার আদায় করেন। ওই ব্যক্তি পরে নিজেই দাবি করেন, তিনি ১ হাজারের বেশি পুরুষের সঙ্গে অন্তরঙ্গ হয়েছেন এবং গোপনে সেই ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়েছেন।
এ ঘটনার জেরে চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে তদন্ত চলছে। সিস্টার হংয়ের ঘটনা সামনে আসতেই চীনা নেটিজেনদের একাংশের মধ্যে আলোচনায় আসে ২০১৬ সালের আরেক প্রতারণার কাহিনি। ৯ বছর আগের সেই ঘটনায় এক নারী প্রেমের অভিনয় করে ২০ পুরুষের কাছ থেকে নতুন নতুন আইফোন ৭ উপহার হিসেবে নিয়েছিলেন। পরে সেসব ফোন বিক্রি করে তিনি একটি ফ্ল্যাটের ডাউন পেমেন্ট দেন।
চীনের কিয়েনজিয়াং ইভনিং নিউজের বরাত দিয়ে সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, ওই নারী শেনজেন শহরের একটি প্রতিষ্ঠানে কেরানির চাকরি করতেন। কম বেতনের এই চাকরি করার সময়ই তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে জানান, নিজ শহরে একটি ফ্ল্যাট কিনেছেন। এতে তাঁর সহকর্মীদের চোখ কপালে ওঠে।
পরে তদন্তে জানা যায়, ওই নারী মাত্র ছয় মাসের মধ্যে একসঙ্গে ২০ জনকে তাঁর প্রেমিক বানান। প্রত্যেককে বলেছিলেন তাঁকে একটি করে নতুন আইফোন ৭ উপহার দিতে। কেউই জানতে পারেননি যে, তাঁরা ছাড়াও আরও অনেকেই তাঁর প্রেমিক। ওই নারী পরে সবগুলো ফোন অনলাইনে বিক্রি করেন। একটি ইলেকট্রনিক পণ্যের ট্রেডিং প্ল্যাটফর্মের এক কর্মী জানান, ‘আমরা একটি অর্ডার পাই, যেখানে এক নারী ২০টি একদম নতুন আইফোন ৭ বিক্রি করতে চান। বেশির ভাগ ফোনের প্যাকেটই তখনো খোলা হয়নি।’
তিনি বলেন, ‘প্রতিটি ফোন ৬ হাজার ইউয়ানের বেশি দামে বিক্রি হয়েছিল। সব মিলিয়ে তিনি প্রায় ১ লাখ ২০ হাজার ইউয়ান (প্রায় ১৭ হাজার মার্কিন ডলার) আয় করেছিলেন।’
এ ঘটনা প্রসঙ্গে ওই নারীর এক সহকর্মী বলেন, ‘ওর আচরণে কখনোই বোঝা যায়নি, সে এমন কিছু করতে পারে। সে খুব প্রাণবন্ত, সবার সঙ্গে ভালোভাবে মিশে চলে। আমরা কেউই ভাবিনি, সে টাকা জোগাড়ের জন্য এমন কাজ করবে। শুনেছি, কোম্পানি ওকে চাকরিচ্যুত করার পরিকল্পনা করছে।’
তবে ওই নারী পরে কোনো ধরনের আইনি শাস্তি পেয়েছেন কি না, তা জানা যায়নি।

হাঙ্গেরির রাজনীতিতে এক নতুন যুগের সূচনা হলো। দীর্ঘ ১৬ বছর ধরে ক্ষমতায় থাকা জাতীয়তাবাদী নেতা ভিক্টর ওরবানকে পরাজিত করে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন পিটার ম্যাগিয়ার। গতকাল রোববার হাঙ্গেরির পার্লামেন্ট ভবনের সামনে হাজার হাজার মানুষের উল্লাসের মধ্য দিয়ে এই ঐতিহাসিক অভিষেক...
৩ দিন আগে
সকালে ঘুম থেকে উঠলেন। প্রতিদিনকার মতো একের পর এক কাজ গুছিয়ে নিচ্ছেন। এমন সময় আপনার প্রিয়জন বারবার ডাকছেন কিন্তু আপনি তাঁর কোনো শব্দই শুনতে পাচ্ছেন না। পরে কাছে এসে আপনার সামনে এসে দাঁড়িয়ে দৃষ্টি আকর্ষণ করলেন। জানতে চাইলেন, হঠাৎ কি হলো যে কোনো উত্তর দিচ্ছেন না।
৭ দিন আগে
বিয়ের সব প্রস্তুতি সারা। বড় হোটেল বুকিং দেওয়া হয়েছে। বিয়ের অনুষ্ঠানের জন্য উপস্থাপকও ঠিক করা হয়ে গেছে। হঠাৎ কনে অসুস্থ হয়ে পড়লেন। তারপর গলাব্যথা নিয়ে গেলেন স্থানীয় ক্লিনিকে। আর ভুল চিকিৎসা ওলট-পালট করে দিল সব। সামান্য ঠান্ডা-জ্বর থেকে কোমায় চলে গেলেন কনে। অবশেষে দীর্ঘ তিন মাস কোমায় থাকার পর বিয়ের ঠি
৯ দিন আগে
চীনে এক আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। দেশটির ঝেজিয়াংয়ে এক ব্যক্তির হার্ট অ্যাটাক হয় এবং এরপর তাঁর হৃৎস্পন্দন বন্ধ ছিল প্রায় ৪০ ঘণ্টা। কিন্তু তারপরও তিনি আশ্চর্যজনকভাবে বেঁচে ফিরেছেন। এই ঘটনাটি নতুন জীবন রক্ষাকারী চিকিৎসা প্রযুক্তি নিয়ে অনলাইনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
১১ দিন আগে