
সাইপ্রাসের লিমাসলের বাসিন্দা লিউবভ সিরিকের (২০) একটি অদ্ভুত খাদ্যাভ্যাস সামাজিক মাধ্যমে বেশ আলোচিত হয়েছে। বেশির ভাগ মানুষ চা পান করতে ভালোবাসেন, কিন্তু মার্কেটিং ব্র্যান্ড ম্যানেজার হিসেবে কাজ করা লিউবভ পছন্দ করেন চা-পাতা ও টি-ব্যাগ। তাঁর মতে, এটি ‘সুস্বাদু’ এবং তিনি দিনে দুবার চা-পাতা ও সপ্তাহে দু-তিনবার টি-ব্যাগ খান।
নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ বছর বয়সী লিউবভের বয়স যখন ১৪ বছর, তখন তাঁর দাদি তাঁকে পুদিনাপাতা খাওয়ার পরামর্শ দিয়েছিলেন। পুদিনাপাতার স্বাদ তাঁর কাছে ভালো লেগে যায়। এরপর তিনি চা-পাতা খাওয়ার চেষ্টা করেন। একসময় চা-পাতাও তাঁর ভালো লেগে যায়। লিউবভ বলেন, ‘একদিন ভাবলাম, চা-পাতা খেলে কেমন হয়? আমি চেষ্টা করলাম। আমার কাছে চা-পাতা ভালোই লাগল। তারপর ধীরে ধীরে এটা অভ্যাস হয়ে গেল।’ এখন তিনি দিনে তিন-চার কাপ চা পান করেন আর চা-পাতা খান অন্তত দুই কাপ পরিমাণ।
লিউবভের প্রিয় চা ইংলিশ ব্রেকফাস্ট, চায়নিজ পুয়ের ও থাই ব্ল্যাক টি। তিনি বলেন, ‘চা-পাতার টাটকা স্বাদ থেকে আমি নিজেকে দূরে রাখতে পারি না।’
লিউবভ মাঝেমধ্যে অন্যের ব্যবহৃত টি-ব্যাগও খান। যাঁরা জানেন লিউবভ এটা খান, তাঁরা তাঁকে তাঁদের টি-ব্যাগ দেন। বিশেষত—তাঁর বন্ধুরা, তাঁরা চা পান শেষ করে তাঁকে টি-ব্যাগ দিয়ে দেন। লিউবভ বলেন, ‘আমার কাছের বন্ধুরা এটা জানে। তারা চা শেষ করে আমাকে তাদের টি-ব্যাগ দিয়ে দেয়।’
তবে স্বাস্থ্যঝুঁকি এড়াতে লিউবভ শুধু অরগানিক বা জৈব কাগজের তৈরি টি-ব্যাগ খান। তিনি বলেন, ‘আমি প্লাস্টিক বা নাইলনের প্যাকেট এড়িয়ে চলি। তবে কিছু কাগজের প্যাকেটে কাপড় থাকে, যা চিবানো কঠিন, কিন্তু আমার খুব ইচ্ছা হলে আমি সেগুলোও খাই।’
লিউবভ জানান, তিনি এই অদ্ভুত খাদ্যাভ্যাস ছাড়ার চেষ্টা করেছিলেন। বলেন, ‘এটার প্রতি আমার একটা অন্য রকম লোভ ছিল, তাই ছাড়তে পারিনি।’ লিউবভ জানান, তিনি ভবিষ্যতে চায়ের প্যাকেট খাওয়া ছাড়তে চান, কিন্তু চা-পাতা খাওয়া ছাড়বেন না।
চা-পাতা খাওয়ার ঝুঁকি নিয়ে লিউবভ বলেন, ‘আমি সবকিছু গুগল করেছি এবং দেখেছি, এটি তেমন ক্ষতিকর নয়। বিশেষ করে, ধূমপান বা মদ্যপানের তুলনায় এটা ভালো। আমি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করি, আমি সুস্থ। আমি ধূমপান করি না, মদ পান করি না, সুষম খাদ্য খাই। আমার শুধু এই অদ্ভুত অভ্যাসটাই আছে।’
প্রসঙ্গত, বিভিন্ন গবেষণায় দেখা গেছে, চা-পাতায় সিসা বা অ্যালুমিনিয়াম থাকতে পারে, যা গর্ভাবস্থায় বা দীর্ঘ মেয়াদে ক্ষতিকর হতে পারে। তাই অভ্যস্ত না হলে এটি খাওয়ার চেষ্টা করা বা খাওয়া উচিত নয়।

ঈদুল আজহা এলে প্রতিবছরই বাংলাদেশে একটি ‘ট্রেন্ড’ দেখা যায়, সেটি হলো কোরবানির হাটে তোলা পশুর নামকরণ। এবারও তার ব্যতিক্রম হয়নি। এবার বাজারে এসেছে ‘ট্রাম্প’ ও ‘নেতানিয়াহু’ নামের পশু। আর এই নামকরণ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। এ নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টেও....
২ দিন আগে
হাঙ্গেরির রাজনীতিতে এক নতুন যুগের সূচনা হলো। দীর্ঘ ১৬ বছর ধরে ক্ষমতায় থাকা জাতীয়তাবাদী নেতা ভিক্টর ওরবানকে পরাজিত করে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন পিটার ম্যাগিয়ার। গতকাল রোববার হাঙ্গেরির পার্লামেন্ট ভবনের সামনে হাজার হাজার মানুষের উল্লাসের মধ্য দিয়ে এই ঐতিহাসিক অভিষেক...
৭ দিন আগে
সকালে ঘুম থেকে উঠলেন। প্রতিদিনকার মতো একের পর এক কাজ গুছিয়ে নিচ্ছেন। এমন সময় আপনার প্রিয়জন বারবার ডাকছেন কিন্তু আপনি তাঁর কোনো শব্দই শুনতে পাচ্ছেন না। পরে কাছে এসে আপনার সামনে এসে দাঁড়িয়ে দৃষ্টি আকর্ষণ করলেন। জানতে চাইলেন, হঠাৎ কি হলো যে কোনো উত্তর দিচ্ছেন না।
১১ দিন আগে
বিয়ের সব প্রস্তুতি সারা। বড় হোটেল বুকিং দেওয়া হয়েছে। বিয়ের অনুষ্ঠানের জন্য উপস্থাপকও ঠিক করা হয়ে গেছে। হঠাৎ কনে অসুস্থ হয়ে পড়লেন। তারপর গলাব্যথা নিয়ে গেলেন স্থানীয় ক্লিনিকে। আর ভুল চিকিৎসা ওলট-পালট করে দিল সব। সামান্য ঠান্ডা-জ্বর থেকে কোমায় চলে গেলেন কনে। অবশেষে দীর্ঘ তিন মাস কোমায় থাকার পর বিয়ের ঠি
১৪ দিন আগে