
সাপের কামড়ে মানুষ মারা যাবে—এ তো চিরচেনা খবর! কিন্তু এবার খবর উল্টো। বিহারের এক প্রত্যন্ত গ্রামে ১ বছরের এক শিশু কামড়ে মেরে ফেলেছে বিষধর গোখরাকে! চোখ কপালে তুলে দেওয়া এ ঘটনা ঘটেছে রাজ্যের পশ্চিম চম্পারণ জেলার মোহাচ্ছি বাংকটওয়া গ্রামে। স্থানীয়রা বলছেন, এমন ঘটনা তাঁরা জীবনে কখনো দেখেননি—শুধু সিনেমাতেই সম্ভব বলে মনে হতো!
শিশুর পরিবারের লোকজন জানান, ছোট্ট গোবিন্দ কুমার ঘরে খেলছিল। খেলতে খেলতে কোথা থেকে যেন একটি গোখরা সাপ এসে পড়ে সামনে। অন্য কোনো বাচ্চা হলে হয়তো কেঁদে উঠত, কিন্তু গোবিন্দ সাহসী—সে ভয় না পেয়ে সাপটিকে তুলে নেয় মুখে। তারপর? মুখে নিয়ে কামড়ানো শুরু করে!
ঠিক তখনই ঘরে ঢোকেন শিশুটির দাদি। চোখের সামনে এমন দৃশ্য দেখে তিনি তো প্রায় অজ্ঞান! তাঁর চিৎকারে সবাই দৌড়ে আসে। দেখা যায়—বাচ্চা মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে আর পাশেই নিথর হয়ে পড়ে আছে সেই বিষধর গোখরা!
বাচ্চাটিকে সঙ্গে সঙ্গে গ্রাম্য স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে পাঠানো হয় বেড়িয়া শহরের সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালের সুপার ডা. দুবাকান্ত মিশ্র বলেন, ‘শিশুটিকে আমাদের কাছে পাঠানো হয়েছে পর্যবেক্ষণের জন্য। এখনো পর্যন্ত তার শরীরে বিষক্রিয়ার কোনো লক্ষণ দেখা যায়নি, তবে আমরা সতর্ক রয়েছি।’
দুবাকান্ত আরও বলেন, ‘পরিবারের ভাষ্যমতে, গোবিন্দ নিজেই সাপটিকে হাতে তুলে নেয় এবং এক কামড়েই সেটিকে মেরে ফেলে। এটা সত্যিই অবাক করার মতো ঘটনা।’
এদিকে ঘটনার পর গোটা এলাকায় চলছে একটাই আলোচনা, ‘গোবিন্দ আমাদের হিরো!’ কেউ বলছেন, ‘বিহারের বাস্তব নাগিন পাওয়া গেছে’ তবে আশ্চর্যের বিষয় হলো—তিনি মানুষ, তাও এক বছরের শিশু! স্থানীয় এক বাসিন্দার মন্তব্য, ‘ছোট্ট ছেলেটা যা করল, তা বলিউডের সিনেমাকেও হার মানায়! ওকে এখনই সিনেমায় নেওয়া উচিত!’
সাপ মারার এমন অভিনব কায়দা দেখে চিকিৎসকেরাও অবাক! যদিও তাঁরা স্পষ্ট করেছেন, এই ঘটনার পুনরাবৃত্তি যেন কেউ না করে, সাপ কোনো খেলার বস্তু নয়। তবে গোবিন্দ কুমার আপাতত হাসপাতালে সুস্থ রয়েছে এবং পর্যবেক্ষণে আছে। আর গ্রামে? সেখানে এখন গোবিন্দ মানেই ‘সর্পজয়ী’ এক মহাবীর!

অনলাইন বন্ধকি ঋণদাতা প্রতিষ্ঠান বেটার হোম অ্যান্ড ফাইন্যান্সের ভারতীয় বংশোদ্ভূত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিশাল গর্গ ২০২১ সালের ডিসেম্বরে এক নির্মম জুম কলে প্রায় ৯০০ কর্মীকে ছাঁটাই করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন।
১৬ ঘণ্টা আগে
জাহাজের ফগহর্ন বাজিয়ে এক ঘুমন্ত মেরুভালুককে জাগানোর অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার নরওয়েজিয়ান ক্রোনার জরিমানা করা হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৬ লাখ ৫০ হাজার টাকা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি চলতি মাসের শুরুতে উত্তর মেরু থেকে প্রায় ৬২০ মাইল দূরে অবস্থিত নরওয়ের...
১৯ ঘণ্টা আগে
বেলজিয়ামের ১৮ বছর বয়সী শিক্ষার্থী কোবে। গ্রীষ্মকালীন ছুটিতে নির্মাণশ্রমিকের কাজ করতে গিয়ে আবিষ্কার করে ফেলেছেন বিশাল এক স্বর্ণভান্ডার। একটি নির্মাণ সাইটে খণ্ডকালীন কাজ করছিলেন তিনি। সেখানে একটি পয়োনিষ্কাশন ব্যবস্থার জন্য নর্দমা খুঁড়তে গিয়ে তিনি খুঁজে পান প্রায় ৯০ লাখ ইউরো...
২ দিন আগে
দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর ব্যাগ থেকে একটি খুলি উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর ওই যাত্রী এটিকে বানরের খুলি বলে দাবি করেছেন...
৪ দিন আগে