গভীর সমুদ্রে হাঙরের সঙ্গে মানুষের যুদ্ধ নিয়ে অনেক গা হিম করা গল্প রয়েছে। হলিউডের সিনেমাগুলোতে হাঙরকে উপস্থাপন করা হয়েছে পৈশাচিক এক দানব হিসেবে। সবার মনে বদ্ধমূল ধারণা, প্রতিবছর শত শত মানুষ শিকার করছে এই সমুদ্র দানব।
সংবাদমাধ্যম এবিসি নিউজের প্রতিবেদন অনুসারে, হাঙর নিয়ে এত ভীতি থাকার পরও পরিসংখ্যান বলছে, প্রতি বছর মাত্র ১২ জন মানুষ হাঙরের আক্রমণে প্রাণ হারায়। অথচ প্রতি ঘণ্টায়ই মানুষ শিকার করে ১১ হাজার হাঙর।
বিশ্বজুড়ে হাঙর শিকার করা হয় এর পাখনার জন্য। এর মাংসের চেয়ে পাখনার দাম পঞ্চাশগুণ বেশি। প্রতি কিলোগ্রাম হাঙরের পাখনার দাম ৬৬৪ দশমিক ৫৫ ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৩ হাজার ২৮৩ টাকা।
হাঙরের পাখনার এ চাহিদার পেছনে রয়েছে চীনের ঐতিহ্যবাহী এক খাবার ‘শার্ক ফিন স্যুপ’ বা হাঙরের পাখনার স্যুপ। এর এক বাটি স্যুপের দামই হতে পারে ১০৬ দশমিক ৩৩ ডলার বা প্রায় ১১ হাজার ৭২৫ টাকা।
প্রতি বছর হংকংয়ে ৪ কোটি ৩০ লাখ পাউন্ড হাঙরের পাখনা আমদানি করা হয়। যা বহন করতে পৃথিবীর সর্ববৃহৎ মডেলের ৩১টি উড়োজাহাজের প্রয়োজন হবে।
পৃথিবীতে সবচেয়ে ঝুঁকিতে থাকা প্রজাতির মধ্যে হাঙর একটি। হাঙরের আক্রমণে মানুষ মারা যাওয়ার চেয়ে, মানুষের কারণে হাঙর মারা যাওয়ার ঝুঁকি ৬৬ লাখ ৩৬ হাজার ৩৬৩ গুণ বেশি।
এবিসি নিউজের প্রতিবেদনে উল্লেখিত এক জরিপ অনুসারে, প্রতি বছর মানুষের ওপর হাঙরের আক্রমণের ঘটনা ঘটে প্রায় ৮০টি। তবে এ তুলনায় প্রতি বছর শুধু বিনোদনের জন্যই লাখখানেক হাঙর হত্যা করা হয়।
জরিপে আরও বলা হয়, প্রতি বছর প্রায় ১০ কোটি হাঙর মারা যায় এবং এর মধ্যে পাখনার জন্যই হত্যা করা হয় ৭ কোটি ৩০ লাখ হাঙর।

বিশ্বের যেকোনো দেশের তুলনায় সরকারি ছুটির সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। নতুন এক বিশ্লেষণে এমন তথ্য জানিয়েছে জরিপ–গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার। এই তালিকায় বাংলাদেশের আগে রয়েছে শুধু মিয়ানমার। তৃতীয় অবস্থানে আছে দক্ষিণ এশিয়ারই আরেক দেশ শ্রীলঙ্কা।
২ ঘণ্টা আগে
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি আন্তর্জাতিক শিকার ও অশ্বারোহী প্রদর্শনী—আদিহেক্সে (Adihex) একটি সাদা গিরফ্যালকন (Gyrfalcon) বিক্রি হয়েছে ১৫ লাখ দিরহামে। বাংলাদেশি মুদ্রায় বিরল এই বাজপাখিটির মূল্য ৫ কোটি টাকারও বেশি।
১৫ ঘণ্টা আগে
ভারতের কেরালা রাজ্যের কোট্টায়ামে ব্যস্ত সড়কের মাঝখানে গাড়ি থামিয়ে চালকের ঘুমিয়ে পড়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই ঘটনায় বেশ কিছু সময় ধরে যান চলাচল ব্যাহত হয়ে সড়কে যানজট তৈরি হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৬ দিন আগে
মুম্বাইয়ের গুণ্ডাভালি মেট্রো স্টেশনের এক আদা রঙের বিড়ালকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে মজার এক কাণ্ড। যাত্রীরা মজা করে তাকে চাকরি দেওয়ার দাবি তুলতেই মেট্রো কর্তৃপক্ষও সেই রসিকতায় সায় দিয়ে বিড়ালটির নাম দিয়েছে ‘চিফ ফেলাইন অফিসার।’
৭ দিন আগে