জ্যামাইকার সন্তান উসাইন বোল্ট ঘণ্টায় ৩০ মাইল বেগে ছোটেন। ১০০ মিটার স্প্রিন্টারে সময় নিয়েছেন বিশ্ব রেকর্ড ৯ মিনিট ৫৮ সেকেন্ড। ২০০ মিটার, ৪ × ১০০ মিটার স্প্রিন্টের বিশ্ব রেকর্ডও তাঁরই মুঠোয়। সদ্য অবসরপ্রাপ্ত এই স্প্রিন্টারকে নিয়েই ল-র-ব-য-হ'র আজকের আয়োজন।
- উসাইন বোল্ট রাস্তায় দৌড়াচ্ছেন। এ দেখে একজন বললেন, ‘বোল্ট, আমার গাড়িতে ওঠো। তোমায় বাসায় পৌঁছে দিচ্ছি।’
বোল্ট- সরি ড্যুড! কিছু মনে করোনা; আমার একটু তাড়া আছে। - অফিসের বাস মিস করলে বোল্টের উপায় কী?
-কী আর, পরের স্টেশনে গিয়ে বাসের জন্য অপেক্ষায় থাকা! - দৌড়ের সময় বোল্ট গান শুনতে পারে না; কেন?
-গান শুনবে কী, লোকটা একের পর এক রেকর্ড ভেঙেই তো কুল পায় না। - বোল্ট কৃষ্ণাঙ্গ কেন?
-তাঁর যা গতি, আলোকে দৌড়ে তাঁর নাগাল পেতে হবে তো! - ইলেকট্রিশিয়ান হলে বোল্টের নাম কী হতে পারত?
-উসাইন ভোল্ট!










