
মার্কিন আদালতে শিখ নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার পরিকল্পনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন ভারতীয় নাগরিক নিখিল গুপ্ত। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, ২০২৩ সালে একজন ভাড়াটে খুনি (হিটম্যান) নিয়োগের মাধ্যমে তিনি এই হত্যাকাণ্ড ঘটানোর চেষ্টা করেছিলেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শুক্রবার নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের আদালতে শুনানি চলাকালীন নিখিল গুপ্ত এই ঘটনায় তাঁর জড়িত থাকার কথা স্বীকার করেন। তিনি বলেন, এই ষড়যন্ত্রের অংশ হিসেবে তিনি ভাড়াটে খুনিকে অগ্রিম ১৫ হাজার ডলার দিয়েছিলেন।
মার্কিন কৌঁসুলিদের দাবি, নিখিল গুপ্ত ভারত থেকে এই পুরো পরিকল্পনা পরিচালনা করছিলেন। তিনি যাকে খুনি ভেবে যোগাযোগ করেছিলেন, তিনি আসলে ছিলেন মার্কিন মাদক নিয়ন্ত্রণ সংস্থার (ডিইএ) একজন গোপন তথ্যদাতা। নিখিল গুপ্তের বিরুদ্ধে ‘খুন করার জন্য ভাড়াটে নিয়োগ’ এবং ‘মানি লন্ডারিং’য়ের অভিযোগ আনা হয়েছে। অপরাধ প্রমাণিত হওয়ায় তাঁকে অন্তত ২০ থেকে ২৪ বছরের কারাদণ্ড ভোগ করতে হতে পারে। আগামী ২৯ মে তাঁর সাজা ঘোষণা করা হবে।
এদিকে এফবিআই দাবি করেছে, নিখিল গুপ্ত ভারতের একজন সরকারি কর্মকর্তার নির্দেশে কাজ করছিলেন। যদিও ভারত সরকার শুরু থেকেই এই ধরনের অপারেশনে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছে। এফবিআইয়ের নিউইয়র্ক অফিসের প্রধান জেমস সি বারনাকল জুনিয়র বলেন, ‘পান্নুনকে কেবল তাঁর বাক্স্বাধীনতা প্রয়োগের জন্য লক্ষ্যবস্তু করা হয়েছিল।’
শুনানি শেষে শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা পান্নুন এক টেলিফোন সাক্ষাৎকারে বলেন, ‘আমি সন্ত্রাসবাদী নই, আমি একজন মানবাধিকার আইনজীবী। পাঞ্জাবকে স্বাধীন করা আমার জীবনের লক্ষ্য। ভারতের বুলেট আমাকে থামিয়ে দিতে পারবে না।’ তিনি নিখিল গুপ্তকে কেবল একজন ‘সাধারণ সৈন্য’ হিসেবে অভিহিত করে এই ষড়যন্ত্রের মূল হোতাদের বিচারের আওতায় আনার দাবি জানান।
প্রসঙ্গত, প্রথমে পান্নুনকে হত্যার চেষ্টায় জড়িত হিসেবে সন্দেহ করা হয়েছিল ভারতীয় নাগরিক নিখিল গুপ্তকে। এরপর ২০২৪ সালের জুন মাসে তাঁকে চেক রিপাবলিকের রাজধানী প্রাগ থেকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে চেক প্রজাতন্ত্র থেকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়।

সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালিতে ইরানের হামলায় আট মার্কিন মেরিন আহত হয়েছেন বলে জানা গেছে। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ স্থানীয় সময় গতকাল রোববার জানিয়েছে, বিষয়টি সম্পর্কে অবগত নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো নিশ্চিত করেছে, দুই সপ্তাহ আগে হরমুজ প্রণালিতে যে জাহাজে তারা অবস্থান করছিল, সেটি হামলার...
২ ঘণ্টা আগে
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ইউক্রেনকে ক্ষমা চাইতে বলেছে। ইউক্রেনে আটক উত্তর কোরিয়ার দুই যুদ্ধবন্দীকে সিউলের কাছে হস্তান্তরের বিষয়টি গোপন রাখার জন্য যে সমঝোতা হয়েছিল, তা অস্বীকার করায় কিয়েভকে ক্ষমা চাইতে বলেছে।
২ ঘণ্টা আগে
নাইজেরিয়ার লাগোসের মুরতালা মোহাম্মদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৫ লাখ ৫০ হাজার আফিম ট্যাবলেট বা ওপিওয়েড জব্দ করেছে ন্যাশনাল ড্রাগ ল এনফোর্সমেন্ট এজেন্সি (এনডিএলইএ)। সংস্থাটি দাবি করছে, এসব ট্যাবলেট ভারত ও বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
চলতি বছরের ২৪ সেপ্টেম্বর সকালে ৪০ বছর বয়সী সাইকুন খান তাঁর ছেলেকে বলেছিলেন, তিনি মোটরসাইকেলের জন্য নতুন টায়ার কিনতে বাজারে যাচ্ছেন। শিগগিরই ফিরে এসে তাদের জমিতে বোনা পেঁয়াজের পরিচর্যা করবেন। তিনি আর ফিরে আসেননি।
৩ ঘণ্টা আগে