Ajker Patrika

স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণ করলেন গ্রামবাসী

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১৫: ১৩
স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণ করলেন গ্রামবাসী

বগুড়ার নন্দীগ্রামে স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণ করেছেন পেং-হাজারকী গ্রামবাসী। উপজেলার বুড়ইল ইউনিয়নের আলিয়ারপুকুর-তুলাশন রাস্তা থেকে পেং-হাজারকী মহাশ্মশান পর্যন্ত ১ হাজার ১৪৩ ফুট রাস্তা নির্মাণ করেন তাঁরা।

পেং-হাজারকী গ্রাম থেকে ভদ্রাবতী নদীর তীরে আছে পেং-হাজারকী মহাশ্মশান। এখানে যাওয়ার জন্য পেং-হাজারকী গ্রামের লোকজন অনেক দূর দিয়ে ঘুরে যেতেন।

তাই পেং-হাজারকী গ্রামবাসী আলিয়ারপুকুর-তুলাশন রাস্তা নির্মাণ করার উদ্যোগ নেন। অনেক বাধার মুখে ১৫ ডিসেম্বর উক্ত রাস্তা নির্মাণকাজ শুরু হয়। তা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।

স্থানীয় কয়েকজন রাস্তা নির্মাণকাজে বাধা সৃষ্টি করেছিলেন। সে কারণে গ্রামবাসী একত্র হয়ে রাত জেগে নতুন রাস্তাটি পাহারা দিচ্ছেন।

এ বিষয়ে রোববার দুপুরে কথা হয় জেল হোসেন ও পরিমল চন্দ্রের সঙ্গে। তাঁরা বলেন, এ রাস্তা স্বেচ্ছাশ্রমে নির্মাণ করা হয়েছে। এতে পেং-হাজারকী মহাশ্মশানে চলাচলে অনেক সুবিধা হবে। রাস্তাটি স্থায়ী রাখতে তাঁরা রাত জেগে পাহারা দিচ্ছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দুই বছরের কন্যাকে নিয়ে ২৩ তলা থেকে বাবার ঝাঁপ, দুজনেরই মৃত্যু

আটক ৩ ট্যাংকার ফেরত দিলে ভারতকে হরমুজে যাতায়াতের সুযোগ দেবে ইরান

কফি পানের ভিডিওটিও এআই দিয়ে তৈরি, নেতানিয়াহু কি তবে মারা গেছেন

সব লঞ্চার ‘ধ্বংসের’ পরও এত ড্রোন-ক্ষেপণাস্ত্র কীভাবে ছুড়ছে ইরান, আর কত অবশিষ্ট

১৯ বছর পর চাকরি ফিরে পেলেন পুলিশের ৩৩০ এসআই ও সার্জেন্ট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত