
নরসিংদীর রায়পুরার স্বেচ্ছাশ্রমে একটি গ্রামীণ রাস্তা তৈরি করেছে স্থানীয় একদল যুবক। গতকাল শুক্রবার উপজেলার মহেশপুর ইউপির ৬ নম্বর ওয়ার্ডের দৌলতকান্দি মোড় থেকে ঘাগটিয়ার মানিকনগর আঞ্চলিক সড়কের ইছামদ্দি বাড়ির শেষ পর্যন্ত কাঁচা রাস্তা তৈরি করা হয়।
গতকাল সরেজমিনে দেখা যায়, এদল যুবক রাস্তা মেরামতের কাজ করছে। তাঁরা প্রায় আধা কিলোমিটার রাস্তায় মাটি ফেলে নতুন করে তৈরি করে। হয়। স্বেচ্ছা শ্রমে রাস্তা মেরামত করা যুবকেরা হলেন, ফজলু শিকদার, মগল শিকদার, আলমগীর শিকদার, গোলাপ শিকদার, চাঁন মিয়া, বজলু শিকদার, সেলিম শিকদার, বিল্লাল ,শফিকুল শিকদার, আসাদ মিয়া,ফেরোজ মিয়া, মো নুরুল্লাহ, জামাল শিকদার, রাসেল, সাকিব সিকদার প্রমুখ। তাঁরা স্থানীয় দান সংগঠনের স্বেচ্ছা সেবক।
দান সংগঠনের সদস্য আতাউর রহমান বলেন, সংগঠনের স্বেচ্ছাসেবকেরা প্রায় আধা কিলোমিটার কাঁচা রাস্তা তৈরি করেছেন। অনেক দিন ধরে এই রাস্তার অভাবে বড় একটি বাড়ির প্রায় আড়াইশ মানুষের চলাচলের খুবই কস্ট হতো। এই রাস্তা তৈরী করার মাধ্যমে আড়াইশ মানুষের চলাচলের জীবন যাত্রার মান সহজ হলো।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
৪ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫