বরিশালের মেহেন্দীগঞ্জের দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের বৌডোবার চরে চলছে স্বেচ্ছাশ্রমে সাঁকো নির্মাণ। প্রায় ২৫০ ফুট দৈর্ঘ্যের বৌডোবার চর খালে এ সাঁকো নির্মাণে মাঝের চর গ্রামের দেড় শতাধিক মানুষ কাজ করছেন। এতে সেখানকার ৩টি গ্রামের শিক্ষার্থীসহ সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব হবে বলে জানা গেছে।
খালে সাঁকো নির্মাণে অংশ নেওয়া স্থানীয় ব্যবসায়ী সুমন ব্যাপারী জানান, দীর্ঘদিন ধরে দড়িরচর খাজুরিয়ার কয়েকটি গ্রামের মানুষ বউডোবার খাল পেরোতে দুর্ভোগে পড়তেন। স্থানীয় জাহাঙ্গির কাউন্সিলর ও কালু মেম্বারের উদ্যোগে এলাকাবাসী মিলে এখন সাঁকো তৈরি করছেন।
স্থানীয় বাসিন্দা সফি ফকির, তোফায়েল হোসেন, মিজান বিশ্বাস জানান, এক সপ্তাহ ধরে তাঁরা সাঁকোটি নির্মাণ করছেন। প্রায় ২ লাখ টাকা খরচ হতে পারে সাঁকোটি সম্পন্ন করতে।
দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য কালু ব্যাপারী বলেন, বউডোবার খাল পেরোতে একটি সাঁকোর জন্য স্থানীয় সাংসদ, চেয়ারম্যানের পেছনে অনেক ছুটেছেন। অবশেষে গত ৭-৮ দিন ধরে এলাকাবাসীকে নিয়ে সাঁকোটি করছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
৪ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫