
গায়িকা ছাড়াও সেলেনা গোমেজ হলেন এমন একজন ফ্যাশন আইকন, যাঁর উজ্জ্বল ও ত্রুটিহীন ত্বক সবার মনোযোগ আকর্ষণ করে। ভক্তদের জন্য তিনি টিকটকে তাঁর সাত ধাপের স্কিন কেয়ার রুটিন শেয়ার করেছেন। সেলেনার মতো পরিষ্কার, নিখুঁত উজ্জ্বল ত্বক পেতে ভক্তরা সহজে ঘরে বসে তাঁর রুটিনটি অনুসরণ করতে পারেন।

সম্প্রতি বাগদানের খবরে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এই গায়িকা। এর মধ্যে সাবেক প্রেমিক জাস্টিন বিবাবের পোস্ট যেন সেই আলোচনাকে উসকে দিয়েছে। জাস্টিনের ভক্ত-অনুরাগীদের ধারণা, তবে কি বাগদানের খবরে সাবেক প্রেমিকাকে ‘গোপন বার্তা’ পাঠিয়েছেন বিবার? হলিউড, বিনোদন, সেলেনা গোমেজ, জাস্টিন বিবার, সংগীত, গান

তারকাদের ব্যক্তিগত জীবন বরাবরই চর্চার কেন্দ্রবিন্দু। এবার সেলেনা গোমেজকে নিয়ে উচ্ছ্বসিত তাঁর ভক্ত-অনুরাগীরা। প্রেমিক বেনি ব্লাঙ্কোর সঙ্গে বাগদান সেরেছেন অভিনেত্রী-গায়িকা সেলেনা। বিশেষ মুহূর্তের সেই একগুচ্ছ ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি।

যুক্তরাষ্ট্রের অন্যতম কনিষ্ঠ নারী বিলিয়নিয়ার হিসেবে রেকর্ড গড়েছেন গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ। গত মাসে ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানিয়েছিল, প্রথমবারের মতো বিলিয়নিয়ারের তালিকায় নাম উঠেছে তাঁর। এখন সেলেনার সম্পত্তির পরিমাণ ১ দশমিক ৩ বিলিয়ন ডলার।