কয়েক দিন আগে হয়ে গেল গোল্ডেন গ্লোবের এ বছরের আসর। বিশ্বের নামী তারকারা এসেছিলেন উৎসবে। ছিলেন মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী সেলেনা গোমেজও। ওয়েব প্ল্যাটফর্ম হুলুর সিরিজ ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’-এ অভিনয়ের জন্য এবার গোল্ডেন গ্লোব মনোনয়ন পেয়েছিলেন তিনি। স্ট্র্যাপলেস খয়েরি মখমলের গাউনে রেড কার্পেটে নজর কাড়েন সেলেনা। তবে উৎসব শেষে খানিকটা বিব্রতকর পরিস্থিতির মুখেও পড়তে হয়েছে তাঁকে। গোল্ডেন গ্লোবের মঞ্চে তাঁর লুক দেখে সমালোচনা করেছেন অনেকেই।
সেলেনা ইদানীং কিছুটা মুটিয়ে গেছেন। তাঁর বাড়তি ওজনের ছবি দেখে মন ভেঙে গেছে ভক্তদের। সেলেনা যে পোশাকটি পরে গোল্ডেন গ্লোবে এসেছিলেন, সেটিও অনেকের পছন্দ হয়নি। তাই সেলেনাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিস্তর সমালোচনা হয়েছে। তাঁর বিরুদ্ধে ধেয়ে আসা এসব বডিশেমিং মন্তব্য নিয়ে গতকাল মুখ খুলেছেন সেলেনা। তবে মন খারাপ করে নয়, বরং হাসি-ঠাট্টা করেই সমালোচনার জবাব দিয়েছেন তিনি।
ছোট বোন গ্রেসি এলিয়ট টিফির সঙ্গে ইনস্টাগ্রাম লাইভে এসে সেলেনা বলেন, ‘আমি জানি, আমার ওজন কিছুটা বেড়েছে। কিন্তু এভাবেই আমার ছুটির দিনগুলো উপভোগ করছি।’ সঙ্গে সঙ্গে পাশ থেকে বোন তাঁর কথায় সম্মতি জানান। এরপর হেসে ফেটে পড়েন সেলেনা। বলেন, ‘আমি এখন একটু শুকানোর চেষ্টা করছি। কিন্তু আজই আবার জ্যাক ইন দ্য বক্সে (ফাস্টফুড রেস্টুরেন্ট) গেলাম। চারটি ট্যাকো, তিনটি এগ রোল, অনিয়ন রিংস আর চিকেন স্যান্ডউইচ খেয়ে ফেললাম। তবে আসল কথা হচ্ছে, ওজন নিয়ে আমি কোনো চিন্তাই করছি না। এই যে লোকজন বলে তুমি শুকিয়েছ বা মোটা হয়েছ কিংবা এই পোশাকটি তোমাকে মানায়নি—এসব কথায় গুরুত্ব দেওয়ার কিছু নেই।’
সেলেনা আরও জানিয়েছেন, নিন্দুকের কথায় কান না দিয়ে এগিয়ে যেতেই পছন্দ করেন তিনি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫