গান, অভিনয়, রান্না, ব্যবসা সব ক্ষেত্রেই সরব হলিউড অভিনেত্রী সেলেনা গোমেজ। ক্যারিয়ারের এই সময়ে এসে একসঙ্গে এত কাজ চালিয়ে যাওয়া কঠিন মনে হচ্ছে সেলেনার। তাই গান ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিলেন তিনি।
সম্প্রতি স্মার্টলেস নামের এক পডকাস্টে এসে সেলেনা এমনটা জানান। সেলেনা গোমেজ বলেন, ‘আমি ছোটবেলা থেকেই অভিনেত্রী হতে চেয়েছি। কখনোই পেশাদার গায়িকা হতে চাইনি। গান করেছি শখের বশে। তবে সংগীতের শুরুর সময়টা খুব উপভোগ করেছি। ট্যুরগুলো আনন্দের ছিল। গান যখন গেয়েছি, তখনো প্রচুর টিভি শো করেছি। সংগীতের প্রতি ভালোলাগার কারণে দুটোই চালিয়েছি। কিন্তু যত বয়স হচ্ছে, মনে হচ্ছে, আমার এমন কিছু খুঁজতে হবে যেখানে সেটেলড হতে পারি। আমি বুঝতে পারছি, যদি একাধিক অ্যালবাম করতে যাই, তাহলে আমার অভিনয়কে বিদায় জানাতে হবে। কিন্তু অভিনয়টা আমি করতে চাই।’
সেলেনা এখন তাঁর পরবর্তী অ্যালবামের কাজ করছেন। তবে আপাতত এটাই হতে পারে তাঁর শেষ অ্যালবাম। এ বিষয়ে সেলেনা বলেন, ‘এটাই হয়তো আমার গানের শেষ অ্যালবাম। অন্যভাবে বলা যায়, অভিনয়কে বেছে নিচ্ছি।’
২০২১ সালেও ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে সংগীত থেকে অবসরের ইঙ্গিত দিয়েছিলেন সেলেনা। সে সময় তিনি বলেছিলেন, ‘আমি জানি, আমার গানের অনেক শ্রোতা আছে। তাঁরা আমার গানকে ভালোবাসেন। আমি তাঁদের কাছে চির কৃতজ্ঞ। কিন্তু সংগীত থেকে আমি অবসর নেব।’
মাত্র ৯ বছর বয়সে ‘বারনি অ্যান্ড ফ্রেন্ডস’ টিভি সিরিজ দিয়ে অভিনয় শুরু করেন সেলেনা গোমেজ। অভিনয় ক্যারিয়ারে সেলেনা অভিনয় করেছেন ‘উইজার্ডস অব ওয়েভারলি প্লেস’, ‘অনলি মার্ডার ইন দ্য বিল্ডিং’, ‘গেটওয়ে’, ‘মন্টি কার্লো’, ‘দ্য মাপেটস’সহ অনেক সিনেমা ও সিরিজে। ‘বয়ফ্রেন্ড’, ‘লাভ ইউ লাইক অ্যা লাভ সং’, ‘রেয়ার’, ‘ব্যাক টু ইউ’সহ অসংখ্য জনপ্রিয় গান রয়েছে তাঁর।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫