ছোটবেলা থেকেই সেলেনা গোমেজ ও মাইলি সাইরাসের বন্ধুত্বের শুরু। এরপর কেটে গেছে অনেক সময়। পপ গান দিয়ে সেলেনা ও মাইলি খ্যাতি ছড়িয়েছেন বিশ্বজুড়ে। তাঁদের এত বছরের বন্ধুত্ব এখনো অমলিন। বন্ধুত্বের টানেই এবার একটি সিদ্ধান্ত নিলেন দুই মার্কিন পপ তারকা। ভক্তদের জন্য একই দিনে নিজেদের নতুন গান প্রকাশ করবেন সেলেনা ও মাইলি। নতুন গানের খবর প্রকাশ করে তাঁরা একে অপরকে শুভকামনাও জানিয়েছেন।
সম্প্রতি সেলেনা গোমেজের নতুন অ্যালবাম ‘এসজি থ্রি’ প্রকাশের খবরে ভক্তরা বেশ উচ্ছ্বসিত। সেলেনা জানিয়েছেন, সময় নিয়ে অ্যালবামটি প্রকাশ করতে চান তিনি। তবে তার আগে ভক্তদের জন্য অ্যালবামের একটি সিঙ্গেল প্রকাশ করতে চান ২৫ আগস্ট। গানটির শিরোনাম ‘সিঙ্গেল সুন’।
নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পপ গায়িকা বলেন, ‘সবাই নতুন গানের কথা জানতে চাইছেন। তাই অ্যালবামের আগে আমার লেখা ‘সিঙ্গেল সুন’ নামের নতুন গানটি প্রকাশ করছি।’
এদিকে, একই দিনে নতুন গান প্রকাশ করবেন ৩০ বছর বয়সী মার্কিন অভিনেত্রী ও পপ গায়িকা মাইলি সাইরাস। গানটির শিরোনাম ‘ইউজড টু বি ইয়ং’। নতুন গানটি নিয়ে মাইলি সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি ২৫ আগস্ট ইউজড টু বি ইয়ং প্রকাশ করব। কারণ, সেই দিনটি আমার ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ারের একটি বিশেষ দিন।’ তবে কেন দিনটি বিশেষ, সে বিষয়ে কিছু বলেননি মাইলি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫