২০ ও ২১ এপ্রিল নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে হয়ে গেল দুই দিনব্যাপী সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ভারত ও বাংলাদেশের মোট ৩৯টি সিনেমা প্রদর্শিত হয়েছে উৎসবে। সাংবাদিক হাসানুজ্জামান সাকীর উদ্যোগে এবং আকাশ ও শাহনেওয়াজের সহযোগিতায় অনুষ্ঠিত উৎসবে অংশ নিয়েছেন দুই দেশের অর্ধশত অভিনয়শিল্পী, নির্মাতা, প্রযোজক ও কলাকুশলী।
উৎসবে দেখা হয়েছিল শোবিজের তিন বন্ধু—ফেরদৌস, চিত্রনায়িকা মৌসুমী ও কলকাতার ঋতুপর্ণা সেনগুপ্তর। পরিবারের সঙ্গে সময় কাটাতে আগেই যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন মৌসুমী। উৎসবে তিনি ও ফেরদৌস গিয়েছিলেন অতিথি হিসেবে। অন্যদিকে ঋতুপর্ণা ছিলেন উৎসবের শুভেচ্ছাদূত। তিন বন্ধুর দেখা হওয়ার মুহূর্তটা ভীষণ উপভোগ করেছেন তাঁরা।
উৎসবে ফেরদৌসের ‘মাইক’ ও ‘১৯৭১ সেইসব দিন’ সিনেমা প্রদর্শিত হয়। ফেরদৌসের অংশ নেওয়ার খবরটি আগেই জেনেছিলেন মৌসুমী। তাই লং আইল্যান্ডের বাসায় তাঁকে নিমন্ত্রণ করেছিলেন মৌসুমী। গত শনিবার সন্ধ্যায় তাঁর আতিথেয়তা গ্রহণ করেন ফেরদৌস।
মৌসুমীর নিজ হাতের রান্না খাওয়ার পাশাপাশি দারুণ এক সন্ধ্যা কাটিয়েছেন দুই বন্ধু। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ফেরদৌস লিখেছেন, ‘মৌসুমী আমার প্রিয় মানুষ এবং ভীষণ কাছের একজন। অনেক দিন পর সেই মানুষটার সঙ্গে দেখা। কী যে ভালো লেগেছে, কী যে অসাধারণ সময় কেটেছে—লিখে বোঝাতে পারব না। মৌসুমী নিজ হাতে রান্না করেছে। ....আমার এই নতুন জীবন (সংসদ সদস্য) নিয়ে মৌসুমীর কত কথা, কত প্রশ্ন, কত যে আগ্রহ! গাড়িতে উঠে অনেক দূর এগিয়ে পেছনে ফিরে দেখি, প্রচণ্ড শীত উপেক্ষা করে তাকিয়ে আছে সে। এই সম্পর্কগুলো অটুট, এই বন্ধনগুলো দৃঢ়, এই স্মৃতিগুলো অমলিন।’
উৎসব নিয়ে ফেরদৌস বলেন, ‘প্রথমবার হিসেবে আয়োজকেরা শতভাগ সফল। দুই দিনব্যাপী এই উৎসবে সবার অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। মনে হচ্ছে, ভবিষ্যতে আরও বড় পরিসরে এই উৎসব করা যাবে।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫