একবার সাংবাদিক গোপালকৃষ্ণ রায়কে ডেকে সুচিত্রা সেন বললেন, ‘আচ্ছা, স্টেজে নামলে কেমন হয়?’
রঙ্গমঞ্চে সুচিত্রা! হতেই পারে। অনেকেই তো মঞ্চে অভিনয় করার কথা ভাবেন। সে সময় সোফিয়া লরেনও মঞ্চে অভিনয়ের কথা ভাবছিলেন।
গোপালকৃষ্ণ রায় বললেন, ‘তুমি নামলে তো ভালোই হয়।’
সুচিত্রা সেন জানালেন, স্টেজে কাজ করার বিষয়টি তিনি গুরুত্ব দিয়েই ভাবছেন। কলকাতার একটি বিখ্যাত থিয়েটার গ্রুপ থেকে সুচিত্রা সেনকে প্রস্তাব দেওয়া হয়েছিল। সুচিত্রা অভিনয় করবেন, তাই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ‘শেষ প্রশ্ন’ উপন্যাসটি থেকেই তৈরি হয়েছে নাটক। মঞ্চে ‘শেষ প্রশ্ন’-এর অভিনয় হলে তাতে সুচিত্রা অবধারিতভাবে অভিনয় করবেন কমলের ভূমিকায়।
কথাবার্তা চলছিল, কিন্তু সুচিত্রা কোনোভাবেই মনস্থির করে উঠতে পারছিলেন না। যে পরিচালক নাটকটি তৈরি করবেন, তিনিও স্বনামধন্য। কিন্তু সুচিত্রাকে তো মঞ্চনাটকে অভিনয় করার ব্যাপারে স্থির সিদ্ধান্তে পৌঁছাতে হবে আগে!
এসব ব্যাপারে মনস্থির করাটা কঠিন ছিল সুচিত্রার পক্ষে। এর আগে একবার যাত্রায় অভিনয় করবেন বলে ভেবেছিলেন। পরে একবার নিজের বাড়িতে অভিনয় শিক্ষার ইনস্টিটিউট গড়তে চেয়েছিলেন। কেন গড়বেন? সেই প্রশ্নের উত্তরও ছিল জিবের ডগায়, ‘কলকাতায় এ ধরনের কোনো প্রতিষ্ঠান নেই বললেই চলে!’
চিত্রজগতের জীবন্ত কিংবদন্তির কাছ থেকে অভিনয় শেখা যাবে—এ তো দারুণ ব্যাপার। কিন্তু সুচিত্রা সেনের মুড বলে কথা! এ কাজটিও আর এগোয়নি।
এ রকম নানা ধরনের ভাবনা এসে ভিড় করত সুচিত্রার মাথায়। কিন্তু সেই সব ভাবনা মুড আসা-যাওয়ার ওপর নির্ভর করত। মঞ্চে নাটক করার ব্যাপারটাও সেভাবেই মুডের আসা-যাওয়ার মধ্যে হারিয়ে গিয়েছিল। কথা ছিল মহাজাতি সদনে মঞ্চায়ন হবে ‘শেষ প্রশ্ন’। সুচিত্রার জন্মদিনে গোপালকৃষ্ণ জানতে চেয়েছিলেন, ‘তোমার ওই ব্যাপারটা কত দূর এগোল?’
সুচিত্রা জানতে চাইলেন, ‘কোন ব্যাপারটা?’
‘তোমার স্টেজে নামা?’
সুচিত্রা হাসতে হাসতে বললেন, ‘আমাকে চিনতে তোমার বাকি আছে নাকি?’
সূত্র: সুচিত্রার কথা, গোপালকৃষ্ণ রায়, পৃষ্ঠা ৭১-৭৩

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
৪ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫