
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাসিন্দা আঁখি রানী তালুকদার। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। বাবা হারা পরিবারের আর্থিক সংকটের কারণে আঁখির মেডিকেলে ভর্তির স্বপ্ন অনিশ্চিত হয়ে পড়েছে।
আঁখির বাবা রমেন্দ্র চন্দ্র তালুকদার উপজেলার বাদাঘাট বাজারে একসময় চা বিক্রি করতেন। অসুস্থতায় তিনি বছরখানেক আগে মারা যান। আঁখির বাবা মারা যাওয়ার পর সংসারের হাল ধরেন মা মিনা রানী তালুকদার। দুই বোন ও এক ভাইকে নিয়ে তাঁদের সংসার। এমন অবস্থায় মেয়ের চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে মা সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেন।
আঁখি রানী তালুকদার বলেন, ‘বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ভর্তির সুযোগ পেয়েছি। কিন্তু আর্থিক অনটনের জন্য মেডিকেলে ভর্তি নিয়ে অনিশ্চয়তায় আছি।’
আঁখির মা মিনা রানী তালুকদার বলেন, ‘স্বামী মারা যাওয়ায় সংসারের হাল ধরতে হয়। সংসারে অভাব লেগেই থাকে। মেয়েকে মেডিকেলে ভর্তি করার মতো টাকা আমার নেই।’ মেডিকেলে ভর্তি জন্য আঁখি প্রধানমন্ত্রীর সাহায্য কামনা করেন।
তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল বলেন, ‘দারিদ্র্যকে জয় করে আঁখি এবার মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছে এ জন্য আমরা উপজেলাবাসী আনন্দিত। ব্যক্তিগতভাবে আঁখিকে সহযোগিতা করেছি এবং সব সময় সহযোগিতা করার চেষ্টা করব।’ এ সময় তিনি আঁখির পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
১৩ ঘণ্টা আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫