কুমিল্লার লালমাই

কুমিল্লা সদর দক্ষিণে লালমাই পাহাড়ে আবারও প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সন্ধান মিলেছে। উপজেলার বারপাড়া ইউনিয়নের ধর্মপুর গ্রামে (চারাবাড়ি) বসতঘর নির্মাণের জন্য মাটি খননের সময় ঘরের দেয়াল ও প্রাচীন কাঠামোর অংশবিশেষ পাওয়া যায়। শালবন বৌদ্ধবিহারের দক্ষিণে এই প্রথম কোনো প্রত্নক্ষেত্র পাওয়া গেল। গত শনিবার থেকে প্রত্নতত্ত্ব অধিদপ্তর ঘটনাস্থলে পৌঁছে তদন্ত ও খননকাজ শুরু করেছে। গত রোববার ও গতকাল সোমবারও খননকাজ করা হয়।
প্রত্নতত্ত্ব অধিদপ্তর কুমিল্লা আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের আঞ্চলিক দপ্তর ও কুমিল্লার একটি প্রত্নতাত্ত্বিক দল বালাগাজী মুড়ায় খনন ও অনুসন্ধানকাজ পরিচালনা করছে।
আঞ্চলিক পরিচালক ড. মোছা. নাহিদ সুলতানার তত্ত্বাবধানে পরিচালিত সাত সদস্যের খনন টিমে আরও আছেন মাঠ কর্মকর্তা মো. আবু সাইদ ইনাম তানভীর, ময়নামতি জাদুঘরের কাস্টোডিয়ান মো. শাহীন আলম, গবেষণা সহকারী মো. ওমর ফারুক, সার্ভেয়ার চাইথোয়াই মার্মা, ফটোগ্রাফার শঙ্খনীল দাশ ও পটারী রেকর্ডার রিপন মিয়া।
খননকাজ–সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দাদের ধারণা, স্থাপনাটি কোনো রাজা বা জমিদার আমলের স্থাপনার অংশ। তবে চূড়ান্ত তথ্য নিশ্চিত হতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বিশ্লেষণ ও গবেষণা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ১০ থেকে ১২ একর এলাকাজুড়ে খননকাজ পরিচালনা করা গেলে শালবন বিহার, আনন্দ বিহার কিংবা রূপবান মুড়ার মতো আরও একটি নিদর্শন উন্মোচিত হতে পারে।
খনন ও অনুসন্ধানকাজের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মাঠ কর্মকর্তা) মো. আবু সাইদ ইনাম তানভীর বলেন, বালাগাজীর মুড়ায় প্রত্নতাত্ত্বিক খনন ও অনুসন্ধানকাজ শুরু করা হয়েছে। আগামী জুন পর্যন্ত তা চলবে।

খুলনায় মাঝনদীতে ফেরি ও ট্রলারের সংঘর্ষ হয়েছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে খুলনার জেলখানা ঘাটে এ ঘটনা ঘটে।
৯ মিনিট আগে
টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আজ মঙ্গলবার থেকে পর্যটক ও জেলে-বাওয়ালিদের জন্য খুলেছে সুন্দরবনের দ্বার। তবে প্রথম দিনে সকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে কমসংখ্যক বনজীবী ও পর্যটক সুন্দরবনে গেছেন।
১ ঘণ্টা আগে
রাজধানীর কামরাঙ্গীরচরের আলীনগরে বাসা থেকে রুহুল আমিন শেখ নামে এক কাপড় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, ব্যাংকঋণ ও অন্যান্য ব্যবসায়ীর পাওনা পরিশোধের চাপের কারণে তিনি আত্মহত্যা করেছেন...
২ ঘণ্টা আগে
আওয়ামী লীগের গত চারটি নির্বাচনই ছিল ভুয়া। তারা মৃত মানুষের ভোটও নিজেরা দিয়েছে। এমনকি যাঁরা ভোট দিতে যাননি, তাঁদের ভোটও আওয়ামী লীগের পক্ষে দেওয়া হয়েছিল।
২ ঘণ্টা আগে