কুমিল্লার লালমাই উপজেলার হরিশ্চরে ট্রেনে কাটা পড়ে হাজেরা বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের হরিশ্চরে এই দুর্ঘটনা ঘটে।
মৃত হাজেরা বেগম জেলার লাকসাম উপজেলার বাকই দক্ষিণ ইউনিয়নের কোয়ার গ্রামের আবদুল মালেকের স্ত্রী। লাকসাম জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান হোসেন আজকের পত্রিকাকে দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
মৃতের ছেলে সানা উল্যাহ বলেন, আমার মা মানসিকভাবে অসুস্থ ছিলেন। রেলওয়ে পুলিশকে মায়ের চিকিৎসার কাগজপত্র দেখিয়ে আমরা মরদেহ বাড়িতে নিয়ে এসেছি।
লাকসাম জিআরপি থানার উপপরিদর্শক মাসুদুর রহমান বলেন, খবর পেয়ে দুপুর সাড়ে ১২টায় হরিশ্চর রেলগেটের দক্ষিণ পাশ থেকে একজন নারীর মরদেহ উদ্ধার করেছি। সন্তানদের অনুরোধে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ওসি এমরান হোসেন বলেন, উপজেলার হরিশ্চর রেলগেটের ১০০ গজ দক্ষিণে উৎসবপদুয়া এলাকায় চট্টগ্রামমুখী মহানগর প্রভাতী ট্রেনের কাটায় একজন নারীর মৃত্যু হয়েছে। শুনেছি ওই নারী মানসিকভাবে অসুস্থ ছিলেন।

খুলনায় মাঝনদীতে ফেরি ও ট্রলারের সংঘর্ষ হয়েছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে খুলনার জেলখানা ঘাটে এ ঘটনা ঘটে।
১০ মিনিট আগে
টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আজ মঙ্গলবার থেকে পর্যটক ও জেলে-বাওয়ালিদের জন্য খুলেছে সুন্দরবনের দ্বার। তবে প্রথম দিনে সকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে কমসংখ্যক বনজীবী ও পর্যটক সুন্দরবনে গেছেন।
১ ঘণ্টা আগে
রাজধানীর কামরাঙ্গীরচরের আলীনগরে বাসা থেকে রুহুল আমিন শেখ নামে এক কাপড় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, ব্যাংকঋণ ও অন্যান্য ব্যবসায়ীর পাওনা পরিশোধের চাপের কারণে তিনি আত্মহত্যা করেছেন...
২ ঘণ্টা আগে
আওয়ামী লীগের গত চারটি নির্বাচনই ছিল ভুয়া। তারা মৃত মানুষের ভোটও নিজেরা দিয়েছে। এমনকি যাঁরা ভোট দিতে যাননি, তাঁদের ভোটও আওয়ামী লীগের পক্ষে দেওয়া হয়েছিল।
২ ঘণ্টা আগে