দিনাজপুরের নবাবগঞ্জে ভগবান শ্রী কৃষ্ণের রাস পূর্ণিমা উপলক্ষে ৭ দিন ব্যাপী চলছে রাস উৎসব। উপজেলার ঐতিহাসিক নিদর্শন সীতাকোর্ট বিহারের সীতারাম মন্দির প্রাঙ্গণে এ উৎসব চলছে।
উৎসবে রাস পূজা, অর্চনা ও পদাবলী কীর্তনে মুখরিত হয়ে উঠেছে মন্দির প্রাঙ্গণ ।
এ ছাড়াও পূজাকে কেন্দ্র করে বসেছে মেলা । মেলায় বসেছে বিভিন্ন চুড়ি, ফিতা, শিশুদের খেলনার দোকান।
গত শুক্রবার সন্ধ্যায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় এই উৎসব । উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিমেষ সোম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উৎসবের উদ্বোধন করেন ।
সীতারাম মন্দিরের সম্পাদক মুক্তি চন্দ্র সরকার জানান, মন্দিরের চারিদিকে ৭১টি মূর্তি দিয়ে সাজানো হয়েছে মন্দির প্রাঙ্গণ। ৭ দিন ধরে চলবে এ উৎসব ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫