
আজ বৃহস্পতিবার রাতে পূর্ণিমা তিথিতে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাস লীলা উৎসব ও গঙ্গা স্নান উদ্যাপিত হবে। এ উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়া ও কুয়াকাটায় চলছে ব্যাপক প্রস্তুতি।
আন্ধারমানিক নদীর তীরে অবস্থিত পৌর শহরের শ্রী শ্রী মদন মোহন সেবাশ্রম আঙিনা নতুন সাজে সাজানো হয়েছে। কুয়াকাটা শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রমে রাসপূজা এবং গঙ্গাস্নানকে ঘিরে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাধামহেস্বরসহ ১৭ জোড়া যুগল প্রতিমা রঙ করা এবং আগত পুণ্যার্থীদের নিরাপত্তাসহ সকল আয়োজন ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
কুয়াকাটা শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রম মন্দিরের অধ্যক্ষ ব্রহ্মচারী শিশির মহারাজ আজকের পত্রিকাকে জানান, পূর্ণিমা তিথিতে কুয়াকাটার সৈকতে স্নানের আগমুহূর্তে সনাতন ধর্মাবলম্বী অনেক মানতকারী মাথার চুল ন্যাড়া করা সহ প্রায়শ্চিত্ত ও পিণ্ডদান করেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫