
রক্তে শর্করার মাত্রা পরিমাপের জন্য অ্যাপ তৈরি করছে অ্যাপল। এই বছর প্রি বা প্রাক –ডায়াবেটিকদের জন্য অ্যাপটি পরীক্ষা করছে কোম্পানিটি। ব্যবহারকারীদের খাদ্য ও জীবনযাত্রা সহজভাবে পরিচালনা করতে সাহায্য করবে অ্যাপটি। ব্লুমবার্গের প্রতিবেদক মার্ক গুরম্যান এসব তথ্য জানিয়েছে।
প্রি-ডায়াবেটিস হলো এমন একটি অবস্থা যেখানে কারো রক্তে শর্করা স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি, কিন্তু ডায়াবেটিসের মাত্রার চেয়ে কম থাকে।
অ্যাপল বলছে, গ্রাহকদের জন্য অ্যাপটি চালু করার কোনো পরিকল্পনা নেই, তবে ভবিষ্যতের স্বাস্থ্য পণ্যে এটি ভূমিকা রাখতে পারে।
অ্যাপটি অভ্যন্তরীণভাবে পরীক্ষা করেছে কোম্পানিটি। অ্যাপল কর্মীদের রক্ত পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হয়েছিল যে, তারা টাইপ ২ ডায়াবেটিস এর ঝুঁকিতে আছেন। পরীক্ষায় অংশগ্রহণকারীরা বাজারে পাওয়া বিভিন্ন ডিভাইস ব্যবহার করে তাদের রক্তের শর্করা পর্যবেক্ষণ করেছেন এবং সেখান থেকে গ্লুকোজের পরিবর্তনগুলো টুকে রাখেন। এরপর অ্যাপটি খাদ্যের পরিবর্তন এবং রক্তের শর্করার স্তরের মধ্যে সম্পর্ক দেখাবে। উদাহরণস্বরূপ, পাস্তা খাওয়ার পর রক্তের শর্করা বৃদ্ধি পেলে অ্যাপটি ব্যবহারকারীদের বলবে যে ‘পাস্তা খাওয়া উচিত নয়’। এভাবে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে সাহায্য করতে পারে অ্যাপটি।
তবে গুরম্যান বলেছেন, পরীক্ষাটি থামিয়ে অন্যান্য স্বাস্থ্য ফিচারের ওপর মনোযোগ দিতে শুরু করেছে অ্যাপল।
বর্তমানে অ্যাপলের স্বাস্থ্য অ্যাপে খাবার পর্যবেক্ষণের সুযোগ নেই, যা অন্যান্য প্রতিযোগী সেবায় রয়েছে। ভবিষ্যতে থার্ড পার্টি গ্লুকোজ ট্র্যাকিং বা রক্তে শর্করা পরিমাপের সুবিধা তাদের পণ্যগুলোতে যুক্ত করতে পারে।
রক্ত ছাড়াই শর্করা পরিমাপ করার জন্য অ্যাপল ১৫ বছর ধরে আরেকটি গবেষণা করছে। নতুন অ্যাপটি এই গবেষণা সঙ্গে সম্পর্কিত নয় বলে জানিয়েছে ব্লুমবার্গ।
বর্তমানে অধিকাংশ রক্তের শর্করা পরীক্ষা করতে ত্বকে সূঁচ ঢুকাতে হয়। কিন্তু অ্যাপল সম্ভবত একটি পদ্ধতি তৈরি করছে যা ‘অপটিক্যাল অ্যাবসোর্চন স্পেকট্রোস্কোপি’ এবং লেজার ব্যবহার করে ত্বকে ছিদ্র করা ছাড়াই রক্তের শর্করার ঘনত্ব নির্ণয় করবে। এর ফলে রোগীদের জন্য পরীক্ষাটি আরও আরামদায়ক এবং কম যন্ত্রণাদায়ক হবে।
অ্যাপলের একটি কার্যকর প্রোটোটাইপ ডিভাইস রয়েছে, কিন্তু এটি এখনও অ্যাপল ওয়াচের সঙ্গে যুক্ত করার জন্য বেশ বড়।
এটি অ্যাপল ওয়াচের সঙ্গে যুক্ত করতে কোম্পারনিটির সম্ভবত আরও কয়েক বছর সময় লাগবে। এতে রক্তের শর্করা ট্র্যাকিং ফিচার থাকবে। এই ফিচার ত্বকে কোনো ছিদ্র না করেই রক্তের শর্করা পরিমাপ করতে পারবে।

তরুণদের উদ্ভাবনী ধারণায় অর্থায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে আইসিটিমন্ত্রী বলেন, স্টার্টআপ কোম্পানিগুলোর জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে। তবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় উদ্ভাবনী উদ্যোগে অর্থায়নের জন্য একই ধরনের তহবিল নেই।
২ দিন আগে
তথ্য ব্যবস্থাপনায় অনিয়ম ও সংবেদনশীল তথ্যের অনুপযুক্ত ব্যবহারের অভিযোগে তিন গবেষককে বরখাস্ত করেছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। বরখাস্ত গবেষকদের অন্তত দুজন প্রতিষ্ঠানের এআই নিরাপত্তা গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের কাজের মধ্যে এমন একটি প্রকল্পও ছিল, যেখানে একটি বাইরের প্রতিষ্ঠান...
২ দিন আগে
দীর্ঘদিন ধরে বৈশ্বিক অর্থনীতিতে সফল হওয়ার অন্যতম শর্ত হিসেবে ইংরেজি ভাষা শেখার কথা বলা হয়েছে। সিউলের একজন প্রকৌশলী, আবুধাবির উদ্যোক্তা, সিঙ্গাপুরের সরকারি কর্মকর্তা কিংবা প্যারিসের ব্যাংকার—নিজের মাতৃভাষা যা-ই হোক, আন্তর্জাতিক ব্যবসা, প্রযুক্তি, শিক্ষা ও কূটনীতিতে প্রতিযোগিতা করতে ইংরেজি...
৩ দিন আগে
মাইক্রোস্কোপে ধারণ করা বৈজ্ঞানিক ছবি ও ভিডিও নিয়ে আয়োজিত মর্যাদাপূর্ণ নিকন ‘স্মল ওয়ার্ল্ড ইন মোশন’ প্রতিযোগিতার এবারের বিজয়ী ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিযোগিতার অন্য কয়েকজন বিজ্ঞানী অভিযোগ করেছেন, বিজয়ী ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের এমন ব্যবহার হয়েছে, যা প্রতিযোগিতার নিয়মের...
৪ দিন আগে