মানুষের সবচেয়ে মূল্যবান সেবা হলো রক্তদান। এই নিঃস্বার্থ মানবিক কাজের মধ্য দিয়ে অসংখ্য প্রাণ ফিরে পায় নতুন জীবন। আজকের তরুণ প্রজন্ম শুধু নিজের জন্য নয়, সমাজের জন্যও কাজ করছে। তাদের মধ্যে অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মশিউর রহমান সূর্য। তিনি ৯৯ বার রক্তদান করেছেন এবং ৭ হাজারের বেশি ব্যাগ রক্ত সংগ্রহ করে মানবতার এক অনন্য ইতিহাস রচনা করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মশিউর রহমান। পড়াশোনার পাশাপাশি তিনি একটি পার্টটাইম কাজ করছেন। পরিবারে শুধু তিনি এবং তাঁর স্ত্রী থাকেন। তিনি মনে করেন, রক্তদান শুধু মানবিক দায়িত্ব নয়, এটি সমাজের জন্য এক মহান দান।
মশিউর রহমানের রক্তদানের যাত্রা শুরু হয় ২৯ ফেব্রুয়ারি, ২০১৬ সালে। সেই দিন ক্লাসের ফাঁকে এক ব্যক্তি সাহায্যের জন্য রক্ত চেয়েছিলেন। শুনে তিনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান। তাঁর রক্তের গ্রুপ ‘ও পজিটিভ’। রক্তদানের অনুপ্রেরণা সম্পর্কে তিনি বলেন, ‘রক্তদানে উৎসাহিত হওয়ার কারণ আমি নিজেও জানি না। এটা একটি মানবিক কাজ, মানুষমাত্রই করা উচিত।’
এ পর্যন্ত তিনি ৯৯ বার রক্ত দিয়েছেন এবং ৭ হাজারের বেশি ব্যাগ রক্ত সংগ্রহ করেছেন। ঢাকা মেডিকেল কলেজ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ ঢাকার বিভিন্ন হাসপাতালে রক্ত দিয়েছেন মশিউর রহমান সূর্য।
স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে জড়িত। বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন—প্রচার ও প্রকাশনা সম্পাদক, সাধারণ সম্পাদক, সভাপতি এবং কেন্দ্রীয় পরিষদের সভাপতি। বর্তমানে তিনি ইউনিট ও জোনাল পরিষদের উপদেষ্টা।
মশিউর রহমান জানান, সুস্থ সবল যেকোনো মানুষ রক্ত দিতে পারেন। পুরুষের ওজন ৪৮ কেজি এবং মহিলার ওজন ৪৫ কেজি হলে বয়স ১৮-৫৫ বছরের মধ্যে ইচ্ছুক ব্যক্তিরা রক্ত দিতে পারেন। হাসপাতালেই রক্তদান করা ভালো। তাঁদের পরিবারেও রক্তদানের সংস্কৃতি আছে। তাঁর পাঁচ ভাই এবং স্ত্রী রক্তদান করেন। শুরুতে তাঁর মা ভয় পেতেন, কিন্তু এখন তিনি খুশি। তিনি তাঁর পাঁচ ভাইকেও রক্তদানে উৎসাহিত করেছেন।
রক্তদানের আনন্দ ও বেদনা—দুটোই আছে। একবার খুব অসুস্থ একজন মায়ের জন্য রক্ত দিয়েছিলেন। একজন মুমূর্ষু বাবাকে মধ্যরাতে রক্ত দিয়েছেন। অনেকের কৃতজ্ঞতা না দেখানোও তাঁকে অবাক করেছে।
রক্তদান বাড়াতে সচেতনতা এবং সরকারি পৃষ্ঠপোষকতা জরুরি বলে। মশিউর রহমানের স্বপ্ন, পাঠ্যপুস্তকে রক্তদানের বিষয়ে প্রবন্ধ থাকা দরকার। মাঝে মাঝে তিনি পথশিশুদেরও সহায়তা করেন।

অছাত্রদের নেতৃত্বে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে ছাত্রদলের নেতা–কর্মীরা। গতকাল রোববারের হামলায় চিহ্নিত নেতা-কর্মীদের কয়েকজন বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী নন। এ ছাড়া তাঁদের কয়েকজনের বিরুদ্ধে অতীতেও বিভিন্ন অভিযোগে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছিল বলে জানা গেছে।
১ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজে প্রফেশনাল মাস্টার অব ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রামের ২০তম ব্যাচে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ১৮ মাস মেয়াদি এই প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামে আবেদন শুরু হয়েছে।
৬ ঘণ্টা আগে
ব্যবসায় শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষায় চূড়ান্ত ব্যবধান অনেক সময় তৈরি করে লিখিত অংশ। তাই এটিকে কখনোই শেষ মুহূর্তের জন্য ফেলে রাখা উচিত নয়। মূল বিষয় পড়ার সময় লিখিত প্রশ্নের উত্তর লেখার অভ্যাস করতে হবে। একটি প্রশ্নের উত্তর জানা আর সেটি পরীক্ষার খাতায় সুন্দরভাবে উপস্থাপন করা—দুটি আলাদা দক্ষতা।
১০ ঘণ্টা আগে
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার খাজনাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের পদ পাঁচটি। তবে কর্মরত দুজন। তাঁদের একজন আবার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। ফলে একজন শিক্ষককে পাঠদানের দায়িত্ব সামলাতে হচ্ছে।
১৬ ঘণ্টা আগে