ঢালিউডে তারকা-পুত্রদের তুলনায় তারকা-কন্যার সংখ্যা খুবই কম। কেন তারকাদের মেয়েরা মিডিয়াতে ক্যারিয়ার গড়েন না, বছর দুয়েক আগে এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন চিত্রনায়িকা মৌসুমী। তানভীর তারেকের নেওয়া সেই সাক্ষাৎকারের ক্লিপস নিয়ে সম্প্রতি আবার আলোচনা হচ্ছে। সেখানে মৌসুমী বলেন, ‘ছেলে বাচ্চাদের (মিডিয়ায় আসার) ব্যাপারে কারও তেমন কোনো সমস্যা নেই। .. কিন্তু মেয়ে কখনো যদি হিরোইন হতে চায়, সেটা নিয়ে সবাই একটু (অমত পোষণ করেন)।’
উদাহরণ হিসেবে মৌসুমী নিয়ে আসেন চিত্রনায়ক আলমগীরের সন্তান আঁখি আলমগীরের নাম। গায়িকা হিসেবে জনপ্রিয়তা পেলেও আঁখির ক্যারিয়ার শুরু হয়েছিল অভিনয় দিয়ে। ‘ভাত দে’ সিনেমায় অভিনয় করে শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন আঁখি। তবে বড় হওয়ার পর আর অভিনয়ের পথ মাড়াননি তিনি। বিষয়টি নিয়ে মৌসুমী বলেন, ‘আঁখি আলমগীর খুব সম্ভাবনাময় ছিল।
ওকে কিন্তু ভাইয়া (আলমগীর) কাজ করতে দেননি। ও খুবই সুন্দর একটা সুইট ফেস ছিল। আমরা ভালো একজন নায়িকা পেতাম।’
মৌসুমী বলেন, ‘চম্পা আপার মেয়েও অনেক কিউট। চম্পা আপা ওকে কখনো এদিকে এনকারেজ করেননি। তো, দেখা যায় যে, আমাদের অনেকেরই বাচ্চা (মেয়ে) আছে, যাদের আগ্রহ থাকার পরও সিনেমায় আসতে দেওয়া হয়নি। কেন যেন আর্টিস্ট হওয়ার ব্যাপারে সবার বাধা।’
তবে ব্যতিক্রম হিসেবে দীঘির কথা উল্লেখ করেন মৌসুমী। দীঘিকে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে তাঁর মা অভিনেত্রী দোয়েলের প্রাণান্তকর চেষ্টার কথা উল্লেখ করে মৌসুমী বলেন, ‘দোয়েল আপা আমাকে বলেছেন, ‘‘আমার খুব ইচ্ছা। আমি নিজে যা মেইনটেইন করতে পারিনি। এত সাপোর্ট পেয়েও আমি আমার জায়গাটা ধরে রাখতে পারিনি। এটা আমি দীঘির মধ্যে দেখতে চাই।’’ .. আমার খুব ভালো লেগেছিল এটা শুনে। একটা মেয়ে বাচ্চাকে নিয়ে যখন এমন প্ল্যান করা হয়, তাকে একদম ছেড়ে না দিয়ে, তার সঙ্গে সাপোর্টিভ হয়ে যদি একটা কিছু করা যায়, ডেফিনেটলি একটা ভালো রেজাল্ট আসে।’
নিজের ছেলে ফারদিন এহসান স্বাধীনকে নায়ক হওয়ার ব্যাপারে উৎসাহিত করেছিলেন মৌসুমী। তবে স্বাধীন অভিনয়ের চেয়ে নির্মাণের দিকে বেশি উৎসাহী ছিলেন। কয়েকটি টেলিফিল্মও নির্মাণ করেছেন। অন্যদিকে মেয়ে ফাইজার অভিনয়ের প্রতি আগ্রহ ছিল না বলে জানান মৌসুমী।
বিনোদন সম্পর্কিত আরও খবর পড়ুন:

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫