
রাজধানীর ফার্মগেট এলাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় নিরাপত্তাবেষ্টনীতে ঢোকার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার এক যুবককে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এই নির্দেশ দেন। রিমান্ডে নেওয়া যুবকের নাম মো. মহিবুল্লাহ মুবিন (২৯)।
আসামিকে আদালতে হাজির করে তেজগাঁও থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদুর রহমান সাত দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেন।
ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন।
গত শনিবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশনে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেল ৪টার দিকে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে প্রবেশ করার পর নিরাপত্তাবেষ্টনী এলাকায় ওই যুবককে সন্দেহজনকভাবে চলাচল করতে দেখা যায়। পরে তাঁকে আটক করে পুলিশ। পুলিশের ভাষ্য, একপর্যায়ে ওই যুবক মোটরসাইকেল নিয়ে নির্ধারিত নিরাপত্তাবলয়ের ভেতরে প্রবেশের চেষ্টা করেন। আটকের পর মহিবুল্লাহকে তেজগাঁও থানায় নিয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।
মামলায় অভিযোগ করা হয়, ঘটনাস্থলে প্রবেশ করে এবং অবস্থান করে পরিকল্পিতভাবে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার উদ্দেশ্য ছিল তাঁর। এ সময় তাঁর সঙ্গে আরও সহযোগী ছিল। তাঁরা পালিয়ে যেতে সক্ষম হন।
তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে বলেছেন, ওই যুবকের উদ্দেশ্য এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা এবং সহযোগীদের গ্রেপ্তার করার জন্য রিমান্ডে নেওয়া প্রয়োজন।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট উপজেলাভিত্তিক হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এ ক্ষেত্রে একটি উপজেলার সব ইউনিয়নে একই সঙ্গে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনের ক্ষেত্রে বাংলাদেশ সব ধরনের সহযোগিতা করতে আগ্রহী। কারণ, নিজ দেশে ফিরে গেলে রোহিঙ্গাদের শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে জীবনযাত্রার মানোন্নয়নের সুযোগ সৃষ্টি হবে।
২ ঘণ্টা আগে
প্রতিমন্ত্রী বলেন, বহুসংখ্যক অবৈধ অভিবাসী আছেন ইতালিতে। ইতালিতে অবস্থানরত আড়াই লাখ বাংলাদেশির প্রায় ৬০ থেকে ৭০ শতাংশই শরীয়তপুর ও মাদারীপুর অঞ্চলের। সমুদ্রপথে অবৈধভাবে ইতালি যাওয়ার ঝুঁকি কমাতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের নিয়ে শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুর অঞ্চলে যৌথ ওয়ার্কশপ আয়োজনের প্রস্তাব...
২ ঘণ্টা আগে
বিটিটিএফের টাইটেল স্পনসর ইউএস-বাংলা এয়ারলাইনস। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম বলেন, বিটিটিএফ বাংলাদেশের অ্যাভিয়েশন ও টুরিজম খাতকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
৩ ঘণ্টা আগে