
মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচাঘাট এলাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) একটি নবনির্মিত গোডাউনে আগুন লেগেছে। আজ শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে ট্রাক টার্মিনালসংলগ্ন গোডাউনটিতে আগুন লাগে। এতে গোডাউনের পাশের একটি দেয়াল ধসে পড়ে তিন পথচারী আহত হয়েছেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে সাড়ে ৪টার দিকে হঠাৎ করেই গোডাউনের ভেতর থেকে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে এবং চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। খবর পেয়ে আরিচাঘাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। অগ্নিকাণ্ডের সময় গোডাউনের পাশের একটি দেয়াল ধসে পড়লে তিন পথচারী আহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁদের উদ্ধার করে দ্রুত উথলী স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল হামিদ বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। গোডাউনটি বিআইডব্লিউটিএর মালামাল রাখার জন্য নির্মাণ করা হয়। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো হবে।
এদিকে আগুনের বিষয়ে কথা বলতে বিআইডব্লিউটিএর স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাঁদের পাওয়া যায়নি।

সারা দেশের অধস্তন আদালতে বর্তমানে বিচারক আছেন ২ হাজার ২৩৭ জন। তাঁদের মধ্যে প্রেষণ, মন্ত্রণালয়ে সংযুক্তি, শিক্ষা ছুটি, মাতৃত্বকালীন ছুটিসহ নানা কারণে চার শতাধিক বিচারককে আদালতের বিচারকাজ থেকে দূরে থাকতে হয় সারা বছর। তাতে আদালতের বিচারকাজ করছেন ১ হাজার ৮৩৭ বিচারক।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে সংঘবদ্ধ চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে কাছিকাটা আত্রাই টোল প্লাজা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের ব্যবহত একটি পিকআপ ভ্যান, একটি সেচ মোটরসহ চুরির সরঞ্জাম জব্দ করা হয়।
১ ঘণ্টা আগে
জয়পুরহাট সরকারি কলেজে জুলাই-আগস্ট স্মৃতি আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টের খেলা চলাকালে অধ্যক্ষের কার্যালয়ে ভাঙচুর এবং শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে কয়েক শিক্ষার্থীর বিরুদ্ধে। আজ শনিবার দুপুরে কলেজ মাঠে খেলা চলাকালে এসব ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
দুই ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন ছাত্রলীগের নাটোর জেলা শাখার সাবেক সভাপতি রাকিবুল হাসান জেমস। রাকিবুল হাসান জেমসের বাবা আবুল কালাম আজাদ নাটোর আধুনিক সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক ছিলেন। জানাজায় অংশগ্রহণের জন্য দুই ঘণ্টা নির্ধারিত সময় শেষে কড়া পুলিশি....
৫ ঘণ্টা আগে