
তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের বালিকেসির প্রদেশে শক্তিশালী ভূমিকম্পে একজন নিহত হয়েছেন এবং বেশ কিছু ভবন ধসে পড়েছে। গতকাল স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে আঘাত হানা ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল প্রদেশের সিন্দিরগি শহর। খবর বিবিসির।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া জানান, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করার কিছুক্ষণের মধ্যেই মারা যান ৮১ বছর বয়সী এক বৃদ্ধা। ভূমিকম্পে অন্তত ১৬টি ভবন ধসে পড়েছে এবং ২৯ জন আহত হয়েছেন।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, ভূমিকম্পের আঘাত ইস্তাম্বুল পর্যন্ত অনুভূত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, সিন্দিরগিতে বেশ কিছু বড় ভবন সম্পূর্ণ ধসে গেছে, চারদিকে ছড়িয়ে আছে বাঁকানো লোহার কাঠামো আর ধ্বংসস্তূপ।
ভূমিকম্পের পর প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এক বিবৃতিতে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান এবং দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি বলেন, সরকার উদ্ধার ও ত্রাণ কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা বার্তায় তিনি লিখেছেন, ‘আল্লাহ আমাদের দেশকে সব ধরনের দুর্যোগ থেকে রক্ষা করুন।’
স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েরলিকায়া আরও জানান, উদ্ধার অভিযান শেষ হয়েছে এবং নতুন করে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
ভূতাত্ত্বিকভাবে ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থিত তুরস্ক তিনটি বড় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে থাকায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প হয়। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে ৫০ হাজারের বেশি মানুষ মারা যান। একই ভূমিকম্পে প্রতিবেশী সিরিয়ায় নিহত হয়েছিলেন আরও ৫ হাজার মানুষ। ওই সময় কয়েক লাখ মানুষ গৃহহীন হয়েছিলেন, যাদের অনেকেই এখনো পুনর্বাসিত হতে পারেননি।

কুয়ালালামপুর থেকে সৌদি আরবের জেদ্দাগামী মালয়েশিয়া এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমানের ইঞ্জিনে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ভারতের চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। ১৮৬ জন আরোহী নিয়ে এয়ারবাস এ৩৩০-২০০ মডেলের ওই উড়োজাহাজটি চেন্নাইয়ে নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে।
৪ ঘণ্টা আগে
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বেশ কয়েকটি নির্দেশনা জারি করেছে পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার। আজ সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, এবার মহাষ্টমীর দিন রাজ্যজুড়ে কোনো মদের দোকান ও বার খোলা রাখা যাবে না। পাশাপাশি বিসর্জনের শোভাযাত্রায় ডিজে সাউন্ড সিস্টেম পুরোপুরি নিষিদ্ধ করা হয়ে
৪ ঘণ্টা আগে
যুক্তরাজ্যে ফিরে এলেও প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল রাজপরিবারের কর্মরত সদস্য হিসেবে কোনো সরকারি দায়িত্ব পালন করতে পারবেন না। রাজা তৃতীয় চার্লসের পক্ষে পাঠানো এক চিঠিতে তাঁদের বর্তমান অবস্থান স্পষ্ট করা হয়েছে।
৪ ঘণ্টা আগে
গত ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যবর্তী তিন বছরে ইসরায়েল ত্যাগ করেছেন প্রায় ১ হাজার ৪০০ জন চিকিৎসক। এক দশক আগের তুলনায় চিকিৎসকদের এই দেশত্যাগের সংখ্যা প্রায় দ্বিগুণ (৯৪ শতাংশ বৃদ্ধি)। তেল আবিব বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সাম্প্রতিক এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে...
৫ ঘণ্টা আগে