ফাতেমা বেগমের বয়স ৭০ বছর। ১৫ বছর আগে তাঁর স্বামী মারা গেছেন। তাঁর কোনো সন্তান নেই। ভিক্ষাবৃত্তি না করে প্রতিবেশীর কাছ থেকে টাকা ধার নিয়ে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ক্যাম্পাসে বিক্রি করেন শিঙাড়া, চপ, পিঁয়াজু। তবে এতে দিন ভালো চলে না। এ ছাড়া ছয় মাস ধরে বয়স্কভাতা পান না তিনি।
ফাতেমা রংপুর নগরীর মডার্ন শেখপাড়া এলাকায় জয়নাল হোসেনের স্ত্রী। রোববার সকালে বেরোবি ক্যাম্পাসে দেখা মেলে ফাতেমা বেগমের। চোখেমুখে হতাশার ছাপ। খালি ডালা আর লবণের বোতল নিয়ে হাতে হাঁটছিলেন ক্যাম্পাসের গলিতে। শেখ রাসেল মিডিয়া চত্বরে কথা হয় তাঁর সঙ্গে।
ফাতেমা জানান, তিনি যে টাকায় শিঙাড়া, চপ, পিঁয়াজুর ব্যবসা করতেন। ওই টাকা ছিল ধারের। প্রতিবেশীর কাছে ধার করা ৩০০ টাকায় তিনি লালবাগ থেকে খাবার কিনে ক্যাম্পাসে বিক্রি করে ৭০-৮০ টাকা আয় করতেন। প্রয়োজন পড়ায় ওই টাকা ফেরত নিয়েছেন প্রতিবেশী। তাই গতকাল মালামাল আনতে পারেননি। বিক্রিও করতে পারেননি। প্রতিদিনের অভ্যাস তাই খালি ডালা নিয়েই ক্যাম্পাসে হাঁটেন।
ফাতেমা বলেন, ‘বাবা, আমার কোনো সন্তান নেই। ১৫ বছর আগে স্বামী মারা গেছে। শরীরে তেমন শক্তিও নেই, তাই মানুষ কাজ দেয় না। মানুষের কাছে হাত পাততে লজ্জা করে। তাই বাধ্য হয়ে শিঙাড়া, চপ, পিঁয়াজু বেচি। এখন এই পথও বন্ধ। ছয় মাস ধরে বয়স্কভাতা পাই না। ওষুধ কেনার টাকা নাই। তরিতরকারি চালের যে দাম, কী করে খাব, কেমনে বাঁচব?’
বিরোবির কয়েক শিক্ষার্থী জানান, ফাতেমা বেগম ক্যাম্পাসে এক বছর ধরে শিঙাড়া, চপ, পিঁয়াজু বিক্রি করেন। যেসব শিক্ষার্থী ক্লাস-পরীক্ষার চাপে অনেক সময় খাবার না খেয়ে আসেন। তাঁদের ভরসা ফাতেমা। যারা তাঁকে চেনেন তাঁরা পিঁয়াজু খালা বলে ডাকেন।
সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মিজানুর রহমান মিনার বলেন, ‘এ বৃদ্ধ নারীকে নিয়মিত দেখি আমাদের ক্যাম্পাসে পেঁয়াজু, শিঙাড়া, চপ বিক্রি করতে। তাঁকে দেখে আমার খুব কষ্ট হয়। তাঁর এ বয়সে থাকার কথা ছিল বাসায়। কিন্তু টাকার অভাবে তিনি এখন ব্যবসা করছে।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫