
কাউনিয়ায় এক বৃদ্ধ নারীর বয়স্ক ভাতার টাকা আত্মসাতের অভিযোগে গ্রাম পুলিশ সাজু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে অভিযুক্ত সাজুকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
সাজু মিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের বাজেমজকুর গ্রামের আব্দুল শেখের ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক ওসমান গনি জানান, উপজেলার বাজেমজকুর এলাকার গ্রাম পুলিশ সাজু মিয়া গত বছর একই এলাকার সরকারি বয়স্ক ভাতার তালিকাভুক্ত বৃদ্ধ মমেনা বেগমের বয়স্ক ভাতার ৩ হাজার টাকা মোবাইল থেকে কৌশলে নিজের মোবাইলে ট্রান্সফার করে নেন। পরে ওই বৃদ্ধ নারী বিষয়টি জানতে পেরে সাজুর কাছে টাকা ফেরত চান। কিন্তু গ্রাম পুলিশ সাজু ওই টাকা ফেরত দিতে অস্বীকার করেয়। দীর্ঘদিন ঘুরেও ওই নারী টাকা উদ্ধার করতে পারেননি। অবশেষে ওই নারী বৃহস্পতিবার কাউনিয়া থানায় এসে এ ব্যাপারে একটি অভিযোগ দায়ের করেন।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুমুর রহমান জানান, প্রাথমিক তদন্তে ওই বয়স্ক নারীর ভাতার টাকা আত্মসাতের ঘটনাটি প্রমাণিত হওয়ায় অভিযোগটি এজাহারভুক্ত করা হয়। পরে রাতে অভিযান চালিয়ে মামলায় অভিযুক্ত গ্রাম পুলিশ সাজু মিয়াকে গ্রেপ্তার করা হয়। মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আজ শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।

বাউলসম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা। এ আয়োজন মাদকমুক্ত রাখতে তৎপর প্রশাসন। তারই অংশ হিসেবে লালন আখড়াবাড়ির মেলার মাঠে অভিযান চালিয়ে গাঁজা সেবনের প্রায় দুই হাজার কলকে জব্দ করেছে পুলিশ। জব্দ করা কলকেগুলোর মূল্য দুই
৩ মিনিট আগে
৪৫ তম বিসিএসে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চূড়ান্ত সুপারিশ পেয়েও গেজেট থেকে বাদ পড়া প্রার্থীরা পুনঃগেজেট প্রকাশের দাবি জানিয়েছেন। আগামী শনিবার সকাল ১০টার মধ্যে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোন সিদ্ধান্ত না এলে আত্মাহুতির মতো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
৬ মিনিট আগে
সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার ছুটি শুরুর আগে আজ বৃহস্পতিবার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শেষ কর্মদিবস। ছুটি উপলক্ষে আবাসিক হল ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা। আগামী ২৫ অক্টোবর নিয়মিত কর্মদিবস শুরুর কথা থাকলেও উপাচার্য নিয়োগসংক্রান্ত সংকটের সমাধান না হলে শাটডাউন কর্মসূচি অব
৮ মিনিট আগে
জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের এমপি নূরুল ইসলাম মনি বলেছেন, ‘শেখ হাসিনা বছরে ৩৫ কোটি টাকা খেয়েছেন। আমি শুনেছি, প্রতিদিন দুপুরে তাঁর খাবারের বিল হতো সাড়ে ১০ লাখ টাকা। সেখানে তারেক রহমান ১৫০ টাকায় দুপুরের খাবার খান। এর নাম তারেক রহমান।’
১৬ মিনিট আগে