ঢাকার ধামরাইয়ে বয়স্ক ভাতা পাচ্ছিলেন ফুল খাতুন বেগম (৮৫)। হঠাৎ টাকা আসা বন্ধ হয়ে যায়। খোঁজ নিয়ে জানতে পারেন, তাঁকে মৃত দেখিয়ে সে স্থলে আরেক নারীকে বয়স্ক ভাতার কার্ড করিয়ে দেওয়া হয়েছে। এই কাজটি করেছেন ইউপি সদস্য আব্দুল মান্নান।
ভুক্তভোগী ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের গরুগ্রাম এলাকার মৃত আব্দুল গফুরের স্ত্রী ফুল খাতুন বেগম। তিনি পাঁচ বছর ধরে বয়স্ক ভাতা পেয়ে আসছিলেন। যাদবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাল দেওয়ানের সুপারিশে তৎকালীন ও বর্তমান চেয়ারম্যান মিজানুর রহমান মিজু তাঁকে কার্ড করে দেন।
সেসময় থেকেই ফুল খাতুন প্রতি তিন মাস অন্তর ১ হাজার ৫০০ টাকা করে পেতেন। কিন্তু হঠাৎ টাকা না আসায় তিনি ধামরাই উপজেলা সমাজসেবা কার্যালয়ে গিয়ে খোঁজ নিয়ে জানতে পারেন, তাঁকে মৃত দেখি কার্ড বাতিল করা হয়েছে। সে স্থলে ফুলবানু নামের এক বৃদ্ধাকে বয়স্ক ভাতার কার্ড করে দেওয়া হয়েছে।
ভুক্তভোগী ফুল খাতুন বেগম বলেন, ‘প্রতিবারই আমি টাকা পেয়েছি। কিন্তু এবার টাকা না পাওয়াতে উপজেলা সমাজ সেবা অফিসে গিয়ে জানতে পারি আমাকে মৃত দেখিয়ে ফুলবানুর নামে অন্য আরেক জনকে ভাতার কার্ড করে দিয়েছে মেম্বার আব্দুল মান্নান। আমি জীবিত থাকার পরও মেম্বার মান্নান আমাকে মৃত দেখিয়ে আরেকজনের নামে কীভাবে কার্ড করে দিল? আমি গরিব মানুষ, এই টাকা দিয়ে ওষুধ কিনে খেয়ে বেঁচে আছি। আমি এর বিচার চাই।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে যাদবপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নান বলেন, ‘আমি সাংবাদিকদের কাছে এই বিষয়ে কোনো কথা বলতে রাজি না। আমি কিছুই জানি না। আপনারা যা পারেন তাই করেন গা!’
যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজুর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানতাম না। আপনার কাছ থেকেই শুনলাম। তবে মেম্বার যদি এ রকম সত্যি করে থাকেন তাহলে বিষয়টি খারাপ করেছে। প্রমাণ হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
ধামরাই উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. হাসানের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘আমি বিষয়টা জানি না। তবে কেউ যদি নাম পরিবর্তন করে তাহলে চেয়ারম্যানের রেজুলেশন লাগে। যদি মেম্বার এমন কাজ করে থাকে তাহলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

ধর্ষণ, হত্যা, অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, মাদক, অস্ত্র, সাইবার অপরাধসহ ২৩ ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে দেশের কিশোর গ্যাং সদস্যরা। একসময় মহানগর ও নগরকেন্দ্রিক থাকলেও বর্তমানে উপজেলা পর্যায়ে ছড়িয়েছে কিশোর গ্যাংয়ের তৎপরতা।
১৩ দিন আগে
গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া বিপন্ন প্রজাতির তিনটি রিংটেইল লেমুরের দুটিকে ভারতের গুজরাটে পাওয়া গেছে। শীর্ষ ধনকুবের অনন্ত আম্বানির বন্য প্রাণী উদ্ধার ও সংরক্ষণ প্রকল্প ‘বনতারা’য় রয়েছে প্রাণী দুটি। একাধিক হাত ঘুরে লেমুর দুটি সেখানে প্রায় ৪৮ লাখ রুপিতে বিক্রি হয়েছে বলে তদন্তে তথ্য পেয়েছে
০৮ সেপ্টেম্বর ২০২৬
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
০৭ সেপ্টেম্বর ২০২৬
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
০৩ সেপ্টেম্বর ২০২৬