বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কম্পিউটার অপারেটর পদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর এই পরীক্ষা শুরু হবে। ৬টি পদের বিপরীতে এতে ৩৫ জন প্রার্থী অংশ নেবেন।
প্রতিষ্ঠানটির যুগ্ম পরিচালক (মানবসম্পদ) মোহাম্মদ মিজানুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এর আগে ১৯ সেপ্টেম্বর কম্পিউটার অপারেটর পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ২৭ সেপ্টেম্বর শুরু হওয়া মৌখিক পরীক্ষায় অংশ নেবেন। উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মৌখিক পরীক্ষায় রাজধানীর মতিঝিলে বিআইডব্লিউটিএ ভবনে অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল সাড়ে ৯টায় ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা বেলা আড়াইটা থেকে অনুষ্ঠিত হবে। প্রার্থীদেরকে লিখিত পরীক্ষার প্রবেশপত্র ব্যবহার করে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। নতুন করে কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না।

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশবন্ধু গ্রুপ। প্রতিষ্ঠানটি ‘ম্যানেজার (ভ্যাট অ্যান্ড ট্যাক্স)’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩০ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
৩ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মধুমতি ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটি তাদের আইসিটি ডিভিশন (ইও-পিও) বিভাগে ‘ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেশন’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৭ জুলাই পর্যন্ত।
৪ ঘণ্টা আগে
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রিমিয়ার ব্যাংক পিএলসি। বেসরকারি ব্যাংকটি সিনিয়র রিস্ক ম্যানেজমেন্ট এক্সিকিউটিভ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে আগামী ৯ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১ দিন আগে
স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ডব্লিউডব্লিউটিপি/ইটিপি, অপারেটর পদে কর্মী নিয়োগ দেবে। ইতিমধ্যে আবেদন গ্রহণ শুরু হয়েছে, চলবে ৭ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১ দিন আগে