
সিরাজগঞ্জের শাহজাদপুরে বাঁশের মাচা তৈরিকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে বিপুল সরকার (৩৫) নামের এক যুবককে হাতুড়িপেটা ও হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।
আজ শনিবার দুপুরে নিহত যুবকের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে গতকাল শুক্রবার রাতে শাহজাদপুর উপজেলা সদরের রামবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বিপুল সরকার ওই গ্রামের মৃত মাজেদ সরকারের ছেলে।
নিহত বিপুলের বড় ভাই নুরুজ্জামান অভিযোগ করে বলেন, এলাকার ২৫-৩০ জন ব্যক্তি মাদকের কারবার ও সেবনের সঙ্গে জড়িত। এসব ঠেকাতে পাহারা দেওয়ার জন্য বিপুল ওই বাঁশের মাচা তৈরির চেষ্টা করছিলেন। মাদক কারবারিরা এতে বাধা দেন।
এ নিয়ে দ্বন্দ্বের জেরে গতকাল রাত ৮টার দিকে মাদক কারবারিরা বিপুলকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও হাঁসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে রাত ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী বলেন, ‘সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিপুলের স্বজন ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, একটি বাঁশের মাচা তৈরি করা নিয়ে দ্বন্দ্বের কারণে বিপুলকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

যশোর সদরের কৃষ্ণবাটি রেল ক্রসিং পার হওয়ার সময় একটি ইজিবাইককে চাপা দেয় ট্রেন। ঘটনাস্থলেই মারা যান ইজিবাইকচালক আজিজুর রহমান ও যাত্রী এরশাদ আলী। এ ঘটনা গত ২৬ সেপ্টেম্বরের। যশোরের আরেক উপজেলা অভয়নগরের ভাঙ্গাগেট এলাকায় একটি ক্রসিংয়ে গত ১০ মে কয়লাবোঝাই একটি ট্রাককে ধাক্কা দিয়ে প্রায় আধা...
২ মিনিট আগে
কালীগঙ্গা নদী থেকে উৎপন্ন খালটি দিয়ে একসময় নৌপথে পণ্য আসত মানিকগঞ্জ শহরে। বর্ষা মৌসুমে শহরের পানি নিষ্কাশনের একমাত্র খাল এটি। কিন্তু দখল, দূষণ ও বর্জ্যে সেই খাল এখন মৃতপ্রায়। অথচ ছয় কিলোমিটারের এই মানিকগঞ্জ খালের পেছনে তিন দফা সংস্কার ও সৌন্দর্যবর্ধন প্রকল্পে সরকারের...
৩১ মিনিট আগে
পাবনার বেড়ায় এক যুগের বেশি আগে অন্তত ১০টি গ্রামের যোগাযোগ সহজ করতে নির্মাণ করা হয় বড়শিলা-নলভাঙা-খাকছাড়া পাকা সড়ক। পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কটি নির্মাণের পর কোনো সংস্কার হয়নি। এটি এখন প্রায় নিশ্চিহ্ন।
৩৮ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফাইন্যান্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হৃদয় বিশ্বাস। এ মাসের শেষে তাঁর চতুর্থ বর্ষে ওঠার কথা। আবাসিক হলে আসন বরাদ্দের জন্য এ পর্যন্ত তিনবার আবেদন করেছেন। কিন্তু এখনো বরাদ্দ না পাওয়ায় মেসেই থাকতে হচ্ছে তাঁকে।
১ ঘণ্টা আগে