
কৃষি ও কৃষি প্রাধান্য বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার কারণে আগামী ৩ জানুয়ারির ঘোষিত সমাবেশ স্থগিত করেছে জামায়াতে ইসলামী।
আজ রোববার (২৮ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এমনটি জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, আগামী ৩ জানুয়ারি দেশের ৯টি কৃষি ও কৃষি প্রাধান্য বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা থাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত ঘোষণা করা হলো।
বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিশেষ করে ওসমান হাদির শহীদ হওয়ার ঘটনা, অবৈধ অস্ত্র উদ্ধারসহ বেশ কয়েকটি ইস্যু সামনে রেখে এই মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছিল জামায়াত।

নতুন সরকারের উদ্দেশ্যে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘নতুন সরকারের দায়িত্ব যাঁরাই নেবেন, আমরা আমাদের দিক থেকে নৈতিক দায়িত্ব পালন করব। আমরা তাঁদের আশ্বস্ত করব—দেশ ও জাতির স্বার্থে আপনাদের পাশে আছি। আমরা হাতে হাত রেখে কাজ করব।’
১ ঘণ্টা আগে
বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যভুক্ত দলগুলোর ডাকা বিক্ষোভ-আন্দোলনের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, সরকার এখনো শপথই নেয়নি, অথচ আজকেও আন্দোলনের ডাক দেওয়া হচ্ছে। এটি বাংলাদেশের জন্য ভালো সাইন (লক্ষণ) নয়।
৩ ঘণ্টা আগে
সমাবেশে সভাপতির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘বাংলাদেশের মানুষ যে স্বপ্ন দেখেছিল, তা নির্বাচনে ম্যানিপুলেশন, অনিয়ম ও পরবর্তী সহিংসতা শেষ করে দিয়েছে। ফলাফল ঘোষণায় যে অনিয়ম হয়েছে, নির্বাচন কমিশনকে কোনো টালবাহানা ছাড়াই এর তদন্ত করতে হবে। অনিয়মের নির্বাচনে জিতে হামলা-ধর্ষণ আমাদের আবার ফ্যাসিবাদের...
৩ ঘণ্টা আগে
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিমের সঙ্গে সাক্ষাৎ করতে তাঁর বাসায় গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর বেইলি রোডে রেজাউল করিমের বাসায় সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়।
৪ ঘণ্টা আগে