
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়নপত্র সংগ্রহের সময়সীমা গত ২০ নভেম্বর শেষ হয়েছে। তবে প্রতিবন্ধী ব্যক্তিরা চাইলে এখনো মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। তাঁদের জন্য এনসিপির মনোনয়ন আবেদনপ্রক্রিয়া এখনো খোলা রয়েছে।
আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী ব্যক্তি দিবস উপলক্ষে আজ বুধবার এনসিপি আয়োজিত আলোচনা ও মতবিনিময় সভায় দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এসব কথা জানান। রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা হয়।
সভায় প্রতিবন্ধী ব্যক্তিদের উদ্দেশে নাসীরুদ্দীন বলেন, ‘আমাদের মনোনয়ন আবেদনপ্রক্রিয়া বন্ধ রয়েছে। আমরা কয়েক দিনের মধ্যে প্রার্থিতা ঘোষণা করব। এটা (মনোনয়ন আবেদনপ্রক্রিয়া) আপনাদের জন্য এখনো খোলা। এই নির্বাচনে প্রতিবন্ধী ভাই ও বন্ধুদের আমরা মনোনয়ন দিতে চাই। এটা আমাদের নীতিগত সিদ্ধান্ত।’
প্রতিবন্ধী ব্যক্তিদের উদ্দেশে নাসীরুদ্দীন আরও বলেন, ‘এনসিপি জিয়া, শেখ, চৌধুরী, আশরাফ, রহমান—এ ধরনের কোনো পার্টি না। আপনাদের সংগ্রাম করতে হবে। যারা সংস্কারের বিপক্ষে, যারা সংস্কারের বুদ্ধিপ্রতিবন্ধী হয়ে আছে, তাদের সুস্থ করে তুলতে হবে। এ দায়িত্ব আপনাদের নিতে হবে।’
এনসিপি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সমাজের প্রতিটি ক্ষেত্রে বিশেষ মর্যাদার ব্যবস্থা করতে চায় বলে জানান নাসীরুদ্দীন।
নাসীরুদ্দীন বলেন, ‘প্রতিবন্ধী কোটায় আমরা আপনাদের সীমাবদ্ধ রাখতে চাই না। আপনাদের জন্য সমাজের প্রত্যেক জায়গায়, প্রত্যেক ক্ষেত্রে স্পেশাল স্ট্যাটাসের (বিশেষ মর্যাদা) মধ্য দিয়ে এমন এক প্রক্রিয়ায় যেতে চাই, যেখানে আপনারা সর্ব প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। আমরা এটার নিশ্চয়তা বিধান করতে চাই।’
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধি এবং এনসিপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

অন্তর্বর্তী সরকারের সময়ে যেসব অধ্যাদেশ দিয়ে গুরুত্বপূর্ণ সংস্কার করা হয়েছে, তা ল্যাপস (অকার্যকর) না করার আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। আজ সোমবার সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি। শিশির মনির জামায়াতে ইসলামীর কেন্দ্রীয়
১৭ ঘণ্টা আগে
২০১২ সালে গুম হওয়া বিএনপি নেতা এম ইলিয়াস আলীর খোঁজ জানতে চেয়েছেন তাঁর স্ত্রী সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর (লুনা)। জাতীয় সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর কাছে গুমের বিচার দাবিও করেন তিনি।
১৮ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে কোনো রাজনৈতিক জোট বা দলে যোগ দেননি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানিয়েছেন তিনি। আজ সোমবার নির্বাচন কমিশন (ইসি) থেকে এ তথ্য জানা গেছে।
১৮ ঘণ্টা আগে
‘এবারের ঈদ যাত্রা স্বস্তিমূলক ছিল’—সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমের এমন বক্তব্যের সমালোচনা করেছেন ঢাকা-১২ আসনের জামায়াত দলীয় এমপি সাইফুল আলম মিলন। তিনি প্রশ্ন করেছেন, ‘আর কত লোক মারা গেলে তিনি (সড়ক পরিবহন মন্ত্রী) অস্বস্তিবোধ করবেন?’
১৮ ঘণ্টা আগে