আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ভেঙে গেল টয়লেট। এতে খুব বিপদে পড়ে গেছেন মহাকাশ স্টেশনে থাকা মহাকাশচারীরা। টয়লেট ভেঙে যাওয়ায় ডায়াপার পরে ফিরতে হচ্ছে মহাকাশচারীদের। নাসার পক্ষ থেকে স্থানীয় সময় শনিবার ভোরে এ খবর দেওয়া হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য সানের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
মহাকাশে থাকা ওই নভোচারীরা হলেন—মেগান ম্যাকআর্থারও জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির আকিহিকো হোশিদে, নাসার শেন কিমব্রো ও মেগান ম্যাকআর্থার এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সির থমাস পেসকাট।
সংবাদ সম্মেলনে নাসা জানিয়েছে, পৃথিবীর প্রায় ৪০০ কিলোমিটার ওপরে প্রদক্ষিণ করা মহাকাশ স্টেশনে টয়লেট ভেঙে গেছে। পৃথিবীতে ফিরতে টানা ২০ ঘণ্টা ধরে ডায়াপার পরে অপেক্ষা করতে হচ্ছে চার মহাকাশচারীকে।
জানা গেছে, এই চার মহাকাশচারীই ছয় মাস ধরে ছিলেন মহাকাশে। সেখানে তাঁরা ভরশূন্য অবস্থায় বিভিন্ন গবেষণা চালানোর জন্য গিয়েছিলেন। তাঁদের এবার পৃথিবীতে ফিরে আসার কথা। এলন মাস্কের সংস্থা স্পেস এক্সের ক্রু-২ মিশন রকেটে চাপিয়ে ওই চার মহাকাশচারীকে পৃথিবীতে ফিরিয়ে আনার কথা। কিন্তু আবহাওয়া অত্যন্ত খারাপ থাকায় ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে সঠিক সময়ে উৎক্ষেপণ করা সম্ভব হচ্ছিল না স্পেস এক্সের রকেট। নাসা জানিয়েছে, মার্কিন স্থানীয় সময় সোমবার ওই মহাকাশচারীরা পৃথিবীতে এসে পৌঁছাবেন।

আকাশে তারা দেখা গেলেই সংযোগ পাওয়া যাবে। বাংলালিংকের সংযোগ ও ফোর-জি-সক্ষম মোবাইল ফোন থাকলেই ডিরেক্ট-টু-সেল (ডিটুসি) কভারেজের আওতায় থাকা এলাকায় এই সেবা ব্যবহার করা যাবে।
১ ঘণ্টা আগে
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের এআই মডেল ক্লদ ব্যাকটেরিয়ার ডিএনএতে একটি নতুন ধরনের এনজাইম সিস্টেম আবিষ্কারের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, এই আবিষ্কারটি যুগান্তকারী জিন-এডিটিং প্রযুক্তি ‘ক্রিস্পার’ (CRISPR)-এর মতো কোনো জিন সম্পাদনা পদ্ধতি হতে পারে।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশে ই-কমার্স, অনলাইন ব্যবসা, শিক্ষা ও ডিজিটাল নিরাপত্তার ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করার পাশাপাশি ঢাকায় একটি কার্যালয় খোলার আগ্রহ ব্যক্ত করেছে সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটা।
১ দিন আগে
বাংলাদেশে আগামী ১৮ থেকে ২৪ মাসের মধ্যে ডিজিটাল আইডি চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। তাঁর ভাষ্য, একটি একক ডিজিটাল পরিচয় সরকারি বিভিন্ন সেবা পাওয়ার প্রধান মাধ্যম বা কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। এ লক্ষ্যে সরকার কৃত্রিম
১ দিন আগে