Ajker Patrika

চার বছরের সাজা এড়াতে পলাতক ছিলেন বিশ বছর

ধুনট (বগুড়া) প্রতিনিধি
চার বছরের সাজা এড়াতে পলাতক ছিলেন বিশ বছর
গ্রেপ্তারকৃত মাসুদ মিয়া। ছবি: সংগৃহীত

বগুড়ার ধুনট উপজেলার মাদক মামলায় চার বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাসুদ মিয়াকে (৫৫) দীর্ঘ ২০ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার গাজীপুরের কালিয়াকৈর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ধুনট থানা-পুলিশ তাকে গ্রেপ্তার করে। আজ রোববার বেলা ১১টার দিকে তাঁকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার মাসুদ মিয়া ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ি বুড়িভিটা গ্রামের বুলু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৪ সালে মাদকদ্রব্য বিক্রির সময় তৎকালীন শাহজাহানপুর থানা-পুলিশের হাতে গ্রেপ্তার হন মাসুদ মিয়া। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে জননিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে বগুড়ার বিশেষ ট্রাইব্যুনাল আদালত ২০০৬ সালে উক্ত মামলায় মাসুদ মিয়াকে চার বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

তবে রায় ঘোষণার আগেই মাসুদ মিয়া উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হয়ে আত্মগোপনে চলে যান। এর পর থেকে দীর্ঘ ২০ বছর ধরে তিনি ছদ্মবেশে ঢাকা ও এর আশপাশের এলাকায় পলাতক ছিলেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দীর্ঘ দিন ধরে সাজা এড়িয়ে পলাতক থাকা আসামি মাসুদ মিয়াকে গাজীপুরের কালিয়াকৈর থেকে গ্রেপ্তার করা হয়। আজ আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত