আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ শুক্রবার দুপুরে শোভাযাত্রা আয়োজন করেছিল জাতীয়তাবাদী মহিলা দল। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করলে অনুমতি না থাকার কারণ দেখিয়ে শোভাযাত্রায় বাধা দেয় পুলিশ।
শোভাযাত্রায় পুলিশি বাধার প্রতিবাদ জানিয়ে মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস বলেন, ‘এটা দুর্ভাগ্যজনক। আজ নারী দিবস। সেখানে পুলিশ নারীদের শান্তিপূর্ণ মিছিল করতে দিল না। দেশের নারী সমাজ কেমন আছে এটাই তার প্রমাণ। আজ আমাদের শান্তিপূর্ণ র্যালি পণ্ড করে দেওয়ার ঘটনার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
ডিএমপির মহিলা শাখার এডিসি ফারজানা ইয়াসমিন সাংবাদিকদের বলেন, ‘যেটা পারমিশন ছিল—ওনারা সমাবেশ করেছেন, বক্তব্য দিয়েছেন সেখানে আমরা বাধা দিইনি। যতটুকু পারমিশন ছিল সেটা আমরা করতে দিয়েছি।’
র্যালি কেন করতে দিলেন না—এমন প্রশ্নের জবাবে ফারজানা ইয়াসমিন বলেন, ‘ওনাদের বক্তব্য দেওয়ার পারমিশন ছিল, বক্তব্য দিয়েছেন। আজ জুম্মার সময় গাড়ি চলাচল করছে। এই র্যালি করতে দিলে যানবাহন চলাচলের সমস্যা সৃষ্টি হবে, সে জন্য আমরা সেটা করতে দিইনি। যতটুকু পারমিশন ছিল ততটুকু আমরা করতে দিয়েছি।’
নারী দিবসে মহিলা দলের র্যালি উপলক্ষে আজ শুক্রবার সকাল থেকে ফকিরাপুল থেকে কাকরাইল মোড় পর্যন্ত বিভিন্ন গলিতে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। রায়ট কার, জলকামানের গাড়িও উপস্থিত ছিলে সেখানে।
শোভাযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘দেশের প্রতিটি ক্ষেত্রে দখল ও সিলেকশনের প্রক্রিয়া চলছে। যা নিয়ে কেউই প্রতিবাদ করার সাহস পাচ্ছে না।’
সবক্ষেত্রে ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করা হয়েছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘ক্ষমতাসীনদের ছত্রচ্ছায়ায় বাংলাদেশ ধর্ষণের দেশে পরিণত হয়েছে। যেখানে ক্ষমতাসীন দলের লোকেরাই জড়িত। দুর্ভাগ্যজনকভাবে কোনো বিচারের প্রয়োগ নেই।’ নারীবাদীরা এসব বিষয়ে নির্বিকার মন্তব্য করে আমীর খসরু বলেন, ‘নাগরিক অধিকার ফিরে না এলে নারীর ক্ষমতায়নের কোনো সুযোগ নেই।’

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ বিশ্ববিদ্যালয় ও হল পর্যায়ের নেতৃবৃন্দ।
৪১ মিনিট আগে
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আজ বুধবার (২৬ আগস্ট) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
২১ ঘণ্টা আগে
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদে দলীয় পরিচয় ও রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে চেয়ারম্যান ও সদস্য নিয়োগের অভিযোগ তুলে এর প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বর্তমান দলীয় পরিষদ ভেঙে দিয়ে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত পরিষদ...
১ দিন আগে
সংসদের ভেতরে আমরা গঠনমূলক বিরোধী দল হিসেবে আমাদের ভূমিকা রাখার চেষ্টা করছি। কিন্তু দুঃখের বিষয়, বিরোধী দল হিসেবে আমাদের যেটুকু পাওনা, সংসদের ভিতরে আপনারা সচেতন সাংবাদিক সমাজ লক্ষ্য করছেন, আমরা বহুলাংশে তা থেকে বঞ্চিত হচ্ছি...
২ দিন আগে