
কৃষকদের কথা ভেবে আপাতত পেঁয়াজ আমদানির অনুমোদন দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। আজ বুধবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, ‘বাজারে অস্থিরতা দেখিয়ে আমদানির অনুমতি চেয়ে বিভিন্ন মহল চাপ দিচ্ছে। কিন্তু দেশীয় উৎপাদন ও কৃষকের ন্যায্যমূল্যের বিষয়টি বিবেচনায় রেখে সরকার আপাতত আমদানির অনুমতি দিচ্ছে না। কৃষকের স্বার্থই এখানে প্রধান। গ্রীষ্মকালীন পেঁয়াজ ও বাজারে চলে আসছে, আগামী মাসে পুরোদমে চলে আসলে পেঁয়াজ নিয়ে কোনো সংকট হবে না।’
আলুর দাম কমে যাওয়ায় চলতি মৌসুমে অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানান উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আরও জানান, আমন ধান পঞ্চাশ শতাংশের মতো কাটা হয়েছে। মাঠের অবস্থা অনুকূলে থাকায় আমন ধানে এবার বাম্পার ফলনের আশা প্রকাশ করেন তিনি।
সারের দাম ও মজুত বিষয়ে উপদেষ্টা বলেন, ‘পর্যাপ্ত সার মজুত আছে, সরবরাহেও কোনো সংকট নেই। কৃষক ন্যায্য মূল্যেই সার পাবে।’
গ্যাসের দামের সাথে সারের দাম বাড়ার সম্পর্ক নেই বলেও জানান তিনি।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশের যেসব ইউনিটে সার ডিলার নেই সেগুলোতে ডিলার নিয়োগ হবে। পুরোনো সার ডিলাররা নতুন নীতিমালা অনুযায়ী বহাল থাকবেন, তবে অনিয়মকারীদের বাদ দেওয়া হবে।
উপদেষ্টা আরও জানান, কৃষি মন্ত্রণালয় ও আওতাধীন দপ্তর সংস্থায় চলমান নিয়োগ শতভাগ স্বচ্ছ হবে।
এ সময় কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান উপস্থিত ছিলেন।

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ‘২৭তম এশিয়াওয়ান আসিয়ান সামিটে’ (AsiaOne ASEAN Summit) আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে ল্যাবএইড ক্যানসার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটিকে ‘গ্রেটেস্ট ব্র্যান্ডস ২০২৬’ এবং হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক সাকিফ শামীমকে...
৫ ঘণ্টা আগে
প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটকে সামগ্রিকভাবে শিল্প, বিনিয়োগ ও কর্মসংস্থানবান্ধব হিসেবে বর্ণনা করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। তবে সংগঠনটি সতর্ক করে বলেছে, এই বিশাল বাজেট বাস্তবায়ন করা ‘অসম্ভব না হলেও’ উচ্চ মূল্যস্ফীতি, রাজস্ব আহরণ এবং ব্যাংকিং খাত থেকে...
৫ ঘণ্টা আগে
তিতাসের সতর্ক বার্তায় বলা হয়, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের একটি এফএসআরইউর জরুরি রক্ষণাবেক্ষণজনিত কারণে এলএনজি হতে প্রাপ্ত গ্যাস সরবরাহ হ্রাস পেয়েছে।
৯ ঘণ্টা আগে
আজ শনিবার সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১২ ঘণ্টা আগে