আবারও থ্রিলার গল্প নিয়ে আসছেন নির্মাতা ভিকি জাহেদ। তবে নাটক, সিরিজ বা ওয়েবফিল্ম নয়, এবার থ্রিলারের সঙ্গে হরর যুক্ত করে তিনি বানিয়েছেন স্বল্পদৈর্ঘ্য সিনেমা। নাম ‘একটি খোলা জানালা’। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও সালহা খানম নাদিয়া। দুই অভিনেত্রীকেই দেখা যাবে নার্স চরিত্রে।
সম্প্রতি প্রকাশ পেয়েছে সিনেমার টিজার ও পোস্টার। একটি পোস্টারে ফারিণকে দেখা গেল নার্সের পোশাকে, হাতে স্টেথোস্কোপ নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। আরেক পোস্টারে ইনজেকশনের সিরিঞ্জ হাতে দেখা গেল নাদিয়াকে, মুখে হাসি, চোখে পানি ছলছল করছে। অন্য একটি পোস্টারে দুজনকে পাওয়া গেল একসঙ্গে। ঠোঁটে আঙুল দিয়ে চুপ থাকার ইশারা করছেন ফারিণ আর সিরিঞ্জ হাতে দাঁড়িয়ে নাদিয়া। ২৮ সেকেন্ডের টিজারেও মিলল রহস্যের গন্ধ। রাতে প্রচণ্ড বৃষ্টির সঙ্গে বজ্রপাত, কেউ একজন ইজি চেয়ারে বসে দুলছেন আর হাতের আঙুল নাড়ানোর চেষ্টা করছেন। টিজার শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘অশরীরী সেই রাতে কী হয়েছিল সবার সঙ্গে?’।
নির্মাতা ভিকি জাহেদ বলেন, ‘এটা দেশের বাইরের একটা গল্প। সেই গল্পকে বাংলাদেশের প্রেক্ষাপটে এনে চিত্রনাট্য তৈরি করা। দুজন নার্সের গল্প। এক রাতে সেই নার্সদের সঙ্গে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনা নিয়েই সাজানো হয়েছে চিত্রনাট্য। নারীকেন্দ্রিক গল্পে সব সময় যে রকম চ্যালেঞ্জিং চরিত্র তুলে ধরি, এটাও তেমন। ভিন্ন কিছু করার চেষ্টা থেকে এই গল্পটি নিয়ে কাজ করা।’
নির্মাতা জানান, একটি খোলা জানালার দৈর্ঘ্য প্রায় ৫০ মিনিট। জুলাই মাসের প্রথম সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাবে এটি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫