
ভিসা জটিলতায় টালিউডের ‘প্রতীক্ষা’ সিনেমা থেকে সরে দাঁড়িয়েছিলেন তাসনিয়া ফারিণ। অভিজিৎ সেনের পরিচালনায় এতে ফারিণের অভিনয় করার কথা ছিল মিঠুন চক্রবর্তী ও দেবের সঙ্গে। নভেম্বরে শুরু হওয়ার কথা ছিল সিনেমার শুটিং। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি। এবার একাধিক ভারতীয় সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে, সিনেমাটি হবে। তবে প্রতীক্ষা নয়, ‘প্রজাপতি টু’ নামে। এতে দেবের সঙ্গে ফারিণই থাকছেন। আগামী মার্চে লন্ডনে শুরু হবে শুটিং।
অতনু ঘোষের সিনেমা ‘আরও এক পৃথিবী’ দিয়ে টালিউডে অভিষেক হয়েছিল বাংলাদেশের অভিনেত্রী তাসনিয়া ফারিণের। প্রথম সিনেমাতেই প্রশংসিত হয় ফারিণের অভিনয়। পেয়েছিলেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা পুরস্কার। এই সিনেমা দিয়েই সেখানকার ইন্ডাস্ট্রিতে তাঁর পরিচিতি বাড়ে, নতুন কাজের প্রস্তাবও আসে। গত বছর অভিজিৎ সেনের পরিচালনায় ‘প্রতীক্ষা’ সিনেমায় অভিনয়ের জন্য চূড়ান্ত হয়েছিলেন ফারিণ। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর দুই দেশের ভিসা জটিলতা বাধা হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত পরিচালকের সঙ্গে কথা বলে সিনেমা থেকে সরে দাঁড়ান ফারিণ। এমনটাই জানিয়েছিলেন অভিনেত্রী।
আবার এই সিনেমায় ফারিণের অন্তর্ভুক্তির খবর কিছুটা হকচকিয়ে যাওয়ার মতো। আসলেই কি অভিজিৎ সেনের পরিচালনায় দেবের বিপরীতে থাকছেন ফারিণ। এই বিষয়ে জানতে যোগাযোগ করা হয় অভিনেত্রীর সঙ্গে। খুদে বার্তায় ফারিণ জানান, এই বিষয়ে এখনো কিছু জানেন না তিনি। সিনেমা নিয়ে কোনো খবর থাকলে নিজেই জানিয়ে দেবেন সোশ্যাল মিডিয়ায়।
নাম বদলের কথা শোনা গেলেও জানা যায়নি, প্রজাপ্রতি টু সিনেমাট ‘প্রজাপতি’ সিনেমার সিকুয়েল কি না। তবে নির্মাতা আগে জানিয়েছিলেন, পারিবারিক গল্প নিয়ে তৈরি হবে সিনেমাটি। এতে বাবা-ছেলের ভূমিকায় দেখা যাবে মিঠুন ও দেবকে। এর আগে প্রজাপতি সিনেমায়ও একই ভূমিকায় দেখা গিয়েছিল দুই অভিনেতাকে। তবে ভূমিকা এক থাকলেও নতুন সিনেমায় বদলে যাবে প্রেক্ষাপট।

ক্যাসেট ও সিডির যুগ শেষ হয়েছে অনেক আগেই। অনলাইনের এই সময়ে একটি করে গান প্রকাশ পায় ইউটিউবসহ বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে। তবে এখনো শিল্পীরা মিস করেন অডিওর সেই যুগ। সেই নস্টালজিয়া থেকে দেশের বেশ কয়েকজন শিল্পী অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসছেন নিজেদের একক অ্যালবাম।
১৭ ঘণ্টা আগে
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। বইয়ের পাতা পেরিয়ে ১৫ বছর ধরে টেলিভিশনের পর্দায়ও দর্শকদের আনন্দ দিয়ে আসছে চরিত্রটি। এবার ছোটকাকুকে ঘিরে আয়োজন করা হয়েছে উৎসবের। ২৮ ও ২৯ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের আলোকিতে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ‘ছোটকাকু উৎসব ২০২৬’।
১৭ ঘণ্টা আগে
ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পক্ষে সোচ্চার থাকায় সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ অনুসারী হারিয়েছেন অস্কার মনোনীত ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। তবে এ নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই তাঁর। সম্প্রতি বিনোদন সাময়িকী ভ্যানিটি ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্লোরেন্স জানিয়েছেন...
১৭ ঘণ্টা আগে
হলিউডের সোনালি যুগের কিংবদন্তি নৃত্যশিল্পী ও অভিনেতা ফ্রেড অ্যাস্টেয়ারের বায়োপিকে যুক্ত হলেন মার্কিন পপতারকা সাবরিনা কার্পেন্টার। ফ্রেডের দীর্ঘদিনের অনস্ক্রিন নৃত্যসঙ্গী জিঞ্জার রজার্সের চরিত্রে দেখা যাবে তাঁকে। এখনো নাম ঠিক না হওয়া এ সিনেমায় নামভূমিকায় অভিনয় করছেন ‘স্পাইডার-ম্যান’ তারকা টম...
১৭ ঘণ্টা আগে