অভিনয়ের পাশাপাশি গানেও ভালো দখল আছে তাসনিয়া ফারিণের। এ বছর ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে তাহসানের সঙ্গে গানে অভিষেক হয় তাঁর। ‘রঙে রঙে রঙিন হব’ শিরোনামের গানটি নেট দুনিয়ায় ভাইরাল হয়।
এবার ফেসবুকে ইংরেজি গান নিয়ে হাজির হলেন ফারিণ। শুক্রবার মধ্যরাতে ল্যাবরিন্থের ‘জেলাস’ গানটি গেয়ে শোনালেন তিনি।
গান গাওয়ার পাশাপাশি ফারিণ জানালেন সংগীত নিয়ে তাঁর উপলব্ধির কথা। সংগীত তাঁর জীবনের সবচেয়ে মুল্যবান বন্ধু। মন খারাপের দিনে গানই তাঁর সম্বল। ভিডিওর ক্যাপশনে ফারিণ লেখেন, ‘গান গাওয়া আমার জন্য এক ধরনের থেরাপি। যখনই মন খারাপ থাকে, এই ধরনের গানে মগ্ন হয়ে যাই।’
ফারিণ আরও লেখেন, ‘সাম্প্রতিক সময়ে জীবনে অনেক কিছুই ঘটেছে। সেই সব বিশৃঙ্খলার মাঝে হারিয়ে ফেলেছিলাম সবচেয়ে মূল্যবান বন্ধু সংগীতকে। ভালো-মন্দে গান সব সময় আমার পাশে ছিল। এই মধ্যরাতের সেশন আবারও মনে করিয়ে দিল, বেঁচে থাকার জন্য আমাকে গাইতেই হবে। আমি যেন স্বাভাবিক মানুষের মতো চলতে-ফিরতে পারি, তার জন্য গানটা দরকার। জীবন যতই ব্যস্ত হয়ে উঠুক না কেন, যেটা তোমাকে উদ্দীপ্ত রাখে, সেই জিনিসটাকে হারাতে দিও না।’
ফারিণের এই ইংরেজি গানের ভিডিওটি মুহূর্তেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে প্রশংসার পাশাপাশি নেটিজেনদের কটাক্ষও শুনতে হচ্ছে তাঁকে।

ক্যাসেট ও সিডির যুগ শেষ হয়েছে অনেক আগেই। অনলাইনের এই সময়ে একটি করে গান প্রকাশ পায় ইউটিউবসহ বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে। তবে এখনো শিল্পীরা মিস করেন অডিওর সেই যুগ। সেই নস্টালজিয়া থেকে দেশের বেশ কয়েকজন শিল্পী অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসছেন নিজেদের একক অ্যালবাম।
১৬ ঘণ্টা আগে
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। বইয়ের পাতা পেরিয়ে ১৫ বছর ধরে টেলিভিশনের পর্দায়ও দর্শকদের আনন্দ দিয়ে আসছে চরিত্রটি। এবার ছোটকাকুকে ঘিরে আয়োজন করা হয়েছে উৎসবের। ২৮ ও ২৯ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের আলোকিতে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ‘ছোটকাকু উৎসব ২০২৬’।
১৭ ঘণ্টা আগে
ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পক্ষে সোচ্চার থাকায় সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ অনুসারী হারিয়েছেন অস্কার মনোনীত ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। তবে এ নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই তাঁর। সম্প্রতি বিনোদন সাময়িকী ভ্যানিটি ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্লোরেন্স জানিয়েছেন...
১৭ ঘণ্টা আগে
হলিউডের সোনালি যুগের কিংবদন্তি নৃত্যশিল্পী ও অভিনেতা ফ্রেড অ্যাস্টেয়ারের বায়োপিকে যুক্ত হলেন মার্কিন পপতারকা সাবরিনা কার্পেন্টার। ফ্রেডের দীর্ঘদিনের অনস্ক্রিন নৃত্যসঙ্গী জিঞ্জার রজার্সের চরিত্রে দেখা যাবে তাঁকে। এখনো নাম ঠিক না হওয়া এ সিনেমায় নামভূমিকায় অভিনয় করছেন ‘স্পাইডার-ম্যান’ তারকা টম...
১৭ ঘণ্টা আগে