
বরগুনার তালতলী উপজেলায় প্রায় ১ হাজার ৪৮৫টি ইয়াবা বড়িসহ হুমায়ুন কবির (৪০) ও খুকুমণি (৩২) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে নৌবাহিনী ও পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা সম্পর্কে দুলাভাই-শ্যালিকা।
গ্রেপ্তার হুমায়ুনের বাড়ি বরগুনা সদর উপজেলার পরীরখাল গ্রামে এবং খুকুমণির বাড়ি তালতলী উপজেলার মোমেসাপাড়া এলাকায়।
জানা গেছে, আজ সকালে হুমায়ুন কবির ও খুকুমণি ইয়াবা বড়ি নিয়ে ঢাকা থেকে আমতলীতে আসেন। সেখান থেকে তাঁরা মোটরসাইকেলে তালতলী শহরে যাচ্ছিলেন। পথে তালতলী ফায়ার সার্ভিস স্টেশনের সামনে নৌবাহিনী ও পুলিশের যৌথ চেকপোস্টে তাঁদের মোটরসাইকেলটি আটকানো হয়। পরে তল্লাশি করে খুকুমণির কাছ থেকে ১ হাজার ৪৮৫টি ইয়াবা বড়ি জব্দ করা হয়। পুলিশ ও নৌবাহিনী তাঁদের গ্রেপ্তার করে থানায় সোপর্দ করেছে। তাঁদের বিরুদ্ধে আজ বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। হুমায়ুন কবিরের বিরুদ্ধে মাদক-সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাঁরা সম্পর্কে দুলাভাই-শ্যালিকা।

রোগী আসছেন ডাক্তার দেখিয়ে ওষুধ নিতে, আর অপেক্ষার ফাঁকে ডুবে যাচ্ছেন বইয়ের পাতায়- একই ছাদের নিচে চিকিৎসা আর জ্ঞানচর্চার এমন অনন্য সমন্বয় গড়ে উঠেছে ‘ফার্মেসি পাঠাগার’। সাহিত্য খরার এই সময়ে গ্রামাঞ্চলে চিকিৎসাসেবার পাশাপাশি বই পড়ার সুযোগ সৃষ্টি করে স্থানীয় মহলে ব্যাপক সাড়া ফেলেছেন নরসিংদীর রায়পুরার...
২৮ মিনিট আগে
কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহনশ্রমিকেরা। আজ শুক্রবার (১৭ এপ্রিল) ভোর ৫টা থেকে অভ্যন্তরীণ সব রুটে কুষ্টিয়ার মালিক গ্রুপ ও মালিক সমিতির যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
৩২ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে এক হাজার কৃষকের ৩০০ হেক্টর জমির বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত জমির ধানের পরিমাণ প্রায় ১ হাজার ৮০০ টন। গতকাল বৃহস্পতিবার বিকেলে আধা ঘণ্টার এই প্রচণ্ড ঝড়ে প্রায় ৪০০ বসতবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। উড়ে গেছে ৪০টি পরিবারের মাথা গোঁজার ঠাঁই।
১ ঘণ্টা আগে
আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল। এর আগে গতকাল বৃহস্পতিবার সারা দিন জেলা শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে