
বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে একদল শিক্ষার্থী বটতলায় প্রতিবাদস্বরূপ দোকানগুলো বন্ধ রাখার নির্দেশ দেন। পরে দোকানদারেরা বাধ্য হয়ে দোকান বন্ধ করে দেন। এরপর ঘটনাস্থলে শিক্ষার্থীদের দুই পক্ষ পাল্টাপাল্টি স্লোগান দিয়ে উত্তেজনা সৃষ্টি করেন।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, বাংলাদেশ পুলিশের ৯৯ শতাংশ সদস্যই সৎ ও দায়িত্বশীল। অল্প কিছু অনিয়ম যেন পুরো বাহিনীর ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত না করে, সে জন্য অভ্যন্তরীণ শৃঙ্খলা ও জবাবদিহি আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের প্রধান কার্যালয়ের ছাদের ওপর আটকে পড়া কয়েকজন সাংবাদিককে বর্তমানে ক্রেনের মাধ্যমে উদ্ধার করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নাইকো দুর্নীতি মামলায় দোষ স্বীকার করে স্বীকারোক্তি দিয়েছিলেন মামলাটির অন্যতম আসামি ঢাকা ক্লাবের সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী সেলিম ভূঁইয়া। তাঁকে নির্যাতনের মাধ্যমে এই স্বীকারোক্তি আদায় করা হয়েছিল বলে মন্তব্য করেছেন বিচারক।