
নাইকো দুর্নীতি মামলায় দোষ স্বীকার করে স্বীকারোক্তি দিয়েছিলেন মামলাটির অন্যতম আসামি ঢাকা ক্লাবের সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী সেলিম ভূঁইয়া। তাঁকে নির্যাতনের মাধ্যমে এই স্বীকারোক্তি আদায় করা হয়েছিল বলে মন্তব্য করেছেন বিচারক।
আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল ইসলাম এই মন্তব্য করেন। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, সেলিম ভূঁইয়াসহ আটজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
আদালত রায় ঘোষণার সময় বলেন, রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য খালেদা জিয়াসহ অন্যদের বিরুদ্ধে এই মামলা করা হয়। তারপরও মামলার নথি থেকে দেখা যায়, আসামি সেলিম ভূঁইয়া একটি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তবে আদালত মনে করেন, এই স্বীকারোক্তি আদায় করা হয়েছিল শারীরিক ও মানসিক নির্যাতনের মাধ্যমে।
মামলার নথি থেকে দেখা যায়, স্বীকারোক্তি লিপিবদ্ধকারী ম্যাজিস্ট্রেট আদালতে সাক্ষ্যতে বলেছেন, সেলিম ভূঁইয়াকে গ্রেপ্তারের পর তাঁকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে আদালতে পাঠানোর পর এই স্বীকারোক্তি গ্রহণ করা হয়।
আসামিপক্ষের জেরা এবং দাখিলিও কাগজপত্র থেকে দেখা যায়, রিমান্ড শেষে সেলিম ভূঁইয়াকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ছাড়া আসামি সেলিম ভূঁইয়া পরবর্তীকালে স্বীকারোক্তি প্রত্যাহার করেন এবং স্বীকারোক্তি প্রত্যাহারের আবেদনে উল্লেখ করেন তাঁকে নির্যাতনের মাধ্যমে স্বীকারোক্তি আদায় করা হয়েছে।
রাজারবাগ পুলিশ লাইনের চিকিৎসার কাগজপত্র থেকে দেখা যায় সেলিম ভূঁইয়াকে রিমান্ড শেষে চিকিৎসা দেওয়া হয়েছে। কাজেই স্বীকারোক্তি জোর করে আদায় করা হয়েছে, এ বিষয়টি অমূলক নয়। আদালত মনে করেন, সেলিম ভূঁইয়া এবং অন্যান্য কয়েক আসামিকে এই মামলায় জড়ানোর জন্যই জোরপূর্বক তাঁর স্বীকারোক্তি আদায় করা হয়েছিল।
কী ছিল স্বীকারোক্তিতে
সেলিম ভূঁইয়া স্বীকারোক্তিতে বলেছিলেন, নাইকোর দক্ষিণ এশিয়াবিষয়ক তৎকালীন ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের সঙ্গে সেলিম ভূঁইয়ার পরিচয় হওয়ার পর তাঁরা তাঁর কাছে নাইকোর কাজ পাওয়ার জন্য সহযোগিতা করতে বলেন। নাইকো যদি গ্যাস ফিল্ডের গ্যাস উত্তোলনের কাজ পায়, তাহলে মামুন সাহেব এবং সেলিম ভূঁইয়াকে কিছু সুবিধা দেবেন, এজন্য সমঝোতা হয়। কিছু কাজ সম্পূর্ণ সফল হলে নাইকো মামুন সাহেবকে ৬ কোটি টাকা এবং ২৪০ হাজার মার্কিন ডলার দেবে ৩ পর্যায়ে, এ ধরনের কথা হয়। ওই প্রস্তাবে বাণিজ্যিক দৃষ্টিভঙ্গিতে ব্যবসায়ী হিসেবে সেলিম ভূঁইয়া সহায়তা করার জন্য রাজি হন। পরে তাঁরা তৎকালীন জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী মোশাররফ হোসেনের কাছে গেলে মোশাররফ হোসেন সহযোগিতা করার আশ্বাস দেন। ওই সমঝোতার পরে বাপেক্স ও নাইকোর চুক্তি স্বাক্ষর হয়। নাইকো প্রতিশ্রুতি অনুসারে ৩ কোটি টাকা সেলিম ভূঁইয়ার গুলশান স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের শাখার হিসাবে জমা দেয়। নাইকোর দক্ষিণ এশিয়াবিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ সেগুলো জমা দেন। সেখান থেকে গিয়াস উদ্দিন আল মামুনকে পে অর্ডারের মাধ্যমে ৮০ লাখ টাকা এবং ক্যাশ চেকের মাধ্যমে ১ কোটি টাকা; মোট ১ কোটি ৮০ লাখ টাকা মামুনকে দেন সেলিম ভূঁইয়া। এ ছাড়াও জ্বালানিমন্ত্রী মোশাররফ হোসেনের সঙ্গে কানাডায় যান সেলিম ভূঁইয়া। সেখানে তাঁদের অনেক ব্যয় নাইকো কোম্পানি বহন করে।

আট জেলায় টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে হওয়া বন্যার পানি নেমে গেলেও নিচু কিছু এলাকা এখনো জলাবদ্ধ। সেসব এলাকায় বন্যা-পরবর্তী জনস্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে। ইতিমধ্যে গত বুধবার পর্যন্ত পাঁচ দিনে বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে ২ হাজার ৬৩০ জন। এর মধ্যে ডায়রিয়ায় আক্রান্তের হারই বেশি।
১০ ঘণ্টা আগে
সম্মেলন চলাকালে মন্ত্রী ফকির মাহবুব আনাম বেশ কয়েকটি উচ্চপর্যায়ের অধিবেশন, দ্বিপক্ষীয় বৈঠক এবং বৈশ্বিক প্রযুক্তি নেতা ও নীতি প্রণেতাদের সঙ্গে আলোচনায় অংশ নেবেন। তিনি ডিজিটাল রূপান্তর, এআই-চালিত উদ্ভাবন, স্মার্ট গভর্ন্যান্স এবং মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরবেন।
১৩ ঘণ্টা আগে
মেজর মোজাফফর জানালেন, The President has been killed. মেজর জেনারেল মঞ্জুর কথাটা শুনে কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে বসে রইলেন। একটু ধাতস্থ হয়ে মেজর মোজাফফরকে বললেন, ডিভিশনাল স্টাফ অফিসার, ব্রিগেড কমান্ডারসহ সব সামরিক ঊর্ধ্বতন অফিসার যেন সকাল ৭টার মধ্যে তাঁর দপ্তরে হাজির হয়...
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি এখন পোশাকশিল্প। এই শিল্পের সূচনা হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে। তাঁর হাত ধরে শুরু হওয়া এই শিল্প আজ দেশের অর্থনীতির অন্যতম বড় শক্তিতে পরিণত হয়েছে। পোশাকশিল্পের ওপর ভিত্তি করেই বাংলাদেশ আগামী দিনে সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারে।
১৪ ঘণ্টা আগে