রাজধানীর তুরাগ এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ।
গতকাল বৃহস্পতিবার রাতে তুরাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে সিটিটিসির সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-জাহাঙ্গীর আলম (৩৪) ও ফরহাদ হোসেন (২৬)।
পুলিশ সূত্র বলছে, গত ১৩ সেপ্টেম্বর হিজবুত তাহরীর, বাংলাদেশ এর মিডিয়া সমন্বয়কারী ইমতিয়াজ সেলিম, সদস্য মো. মঈন ও মো. জাকারিয়াসহ অজ্ঞাতনামা পাঁচ/ছয় হাজার ব্যক্তি রাজধানীর পল্টন মোড়ে মিছিল করে। তারা বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড সহকারে মিছিল করে প্রেসক্লাবের যায়।
এ সময় হিজবুত তাহরীরের সদস্যরা বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা, কালো আইন বাতিল, নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। তারা বর্তমান শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে হিজবুত তাহরীর এর অধীনে রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে এই মিছিল ও সমাবেশ করে। পুলিশ সেই মিছিলে বাঁধা প্রদান করলে মিছিলে অংশগ্রহণকারী হিজবুত তাহরীর এর সদস্যরা পুলিশের বাধা উপেক্ষা করে হাইকোর্টের দিকে যেতে থাকে।
পরে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হলে তারা দ্রুত পল্টন থানাধীন বায়তুল মোকাররম মসজিদের দিকে গিয়ে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। এই ঘটনায় গত ১৪ সেপ্টেম্বর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রুজু করা হয়।
মামলা রুজু হওয়ার পর সিটিটিসির সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস ডিভিশন মামলাটি তদন্তকালে ঘটনার আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় গ্রেপ্তারকৃতদের অবস্থান শনাক্ত করে।
পরবর্তীতে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে তুরাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে জাহাঙ্গীর আলম ও ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করে। গত ৪ অক্টোবর এই মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি হিজবুত তাহরীরের মিডিয়া সমন্বয়কারী ইমতিয়াজ সেলিমকে গ্রেপ্তার করেছিল সিটিটিসি।
ঢাকা, রাজধানী, তুরাগ, হিজবুত তাহরীর, ঢাকা মহানগর পুলিশ, ডিএমপি, জেলার খবর

একদিকে লোডশেডিং অন্যদিকে গ্যাস-সংকট—এভাবেই ভুগছে বন্দরনগরী চট্টগ্রামে শিল্পকারখানা। গ্যাস কিংবা বিদ্যুৎ না পেয়ে কারখানা বন্ধ হয়ে যায়নি; তবে কোনো কোনো কারখানার উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। কারখানামালিকেরা বলছেন, গ্যাস ও বিদ্যুৎ-সংকটের কারণে পণ্য উৎপাদন থেকে শুরু করে বিপণন পর্যন্ত সব ক্ষেত্রে সমস্যা....
১ ঘণ্টা আগে
সাম্প্রতিক সময়ে দেশীয় গ্যাসের প্রমাণিত মজুত ও উৎপাদন ক্রমেই কমেছে। সাগরে ভাসমান দুটি এলএনজি টার্মিনাল থেকে কোনো কারণে আমদানি করা গ্যাস সরবরাহ হ্রাস পেলে বাসাবাড়ি, বিদ্যুৎকেন্দ্র, কলকারখানা ও গ্যাসচালিত যানচালকদের মধ্যে হাহাকার পড়ে। এমন পরিস্থিতি থেকে দ্রুত উত্তরণে স্বল্প সময়ের মধ্যে চীনের সহায়তায়...
১ ঘণ্টা আগে
খুলনাকে পুনরায় শিল্প ও শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ. ন. ম. এহসানুল হক মিলন। তিনি বলেন, দেশের শিক্ষাব্যবস্থার যে অভাবনীয় উন্নয়ন সাধিত হয়েছে, সেই গতি ও অগ্রযাত্রাকে স্তব্ধ করার শক্তি আর কারও নেই।
৬ ঘণ্টা আগে
খুলনায় মাঝনদীতে ফেরি ও ট্রলারের সংঘর্ষ হয়েছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে খুলনার জেলখানা ঘাটে এ ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগে