টর্নেডো

কালীগঞ্জে টর্নেডোর আঘাতে লন্ডভন্ড শতাধিক ঘরবাড়ি
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় টর্নেডোর আঘাতে লন্ডভন্ড হয়েছে দুইটি গ্রামের প্রায় শতাধিক ঘরবাড়ি। এতে কমপক্ষে ৩জন আহত হয়েছেন। রোববার (৫ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার ভোটমারী ইউনিয়নের শ্রুতিধর ও চর নোহালীতে এ দুর্ঘটনা ঘটে। হতরা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

কুষ্টিয়ার পদ্মায় টর্নেডো, ভিডিও ভাইরাল
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে টর্নেডো সৃষ্টি হয়ে পানি আকাশে উঠে যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বিকেলের দিকে উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। ইতিমধ্যে এ দৃশ্যের বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া...

ভয়াবহ ঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের দক্ষিণ–পূর্বাঞ্চল, প্রাণহানি ৩৪
মিশিগান, মিজৌরি ও ইলিনয়সহ সাত অঙ্গরাজ্যে ২ লাখ ৫০ হাজারেরও বেশি বাড়িঘর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিধ্বস্ত হয়েছে বহু বাড়ি-ঘর-স্থাপনা।

ফ্লোরিডায় ঘূর্ণিঝড় মিলটনের তাণ্ডবে নিহত ১০, বিদ্যুৎহীন ৩২ লাখ পরিবার
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ঘূর্ণিঝড় মিলটনের আঘাতে অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভূভাগের ওপর দিয়ে যাওয়ার সময় এই ঘূর্ণিঝড় বেশ কয়েকটি টর্নেডোর জন্ম দেয়, যার ফলে অঞ্চলটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চলেছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে অন্তত ৩২ লাখ পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠান।












