
যুক্তরাষ্ট্রে ৬০টিরও বেশি টর্নেডোর আঘাতে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। বিধ্বংসী এই টর্নেডোর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য বাড়ি-ঘর। বিদ্যুদ্বিচ্ছিন্ন লাখো বাসিন্দা।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, কয়েক দিন ধরে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য-পশ্চিমাঞ্চলের কিছু অংশে দফায় দফায় আঘাত হানছে টর্নেডো। টর্নেডোর পূর্বাভাস আগেই দিয়েছিল মার্কিন আবহাওয়া বিভাগ।
টর্নেডোয় লন্ডভন্ড হওয়া অঙ্গরাজ্যগুলো হচ্ছে আরকানসাস, ইলিনয়, আইওয়া, উইসকনসিন, মিসিসিপি ও টেনেসি। বেশি ক্ষয়ক্ষতি হয়েছে আরকানসাসে। শক্তিশালী ঝড়ে যানবাহন উল্টে গেছে, গাছ উপড়ে পড়া এবং বিদ্যুতের লাইন ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। এতে চরম ভোগান্তিতে সেখানকার বাসিন্দারা। রাজ্যের লিটল রক এলাকায় ভয়াবহতা চোখে পড়ার মতো।
ওয়াইন শহরে অসংখ্য ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্কুলঘর ভেঙে গেছে। রাস্তার ওপর গাছ উপড়ে পড়েছে। ওয়াইনের মেয়র জেনিফার হবস বলেছেন, ‘পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত এই শহরের প্রায় অর্ধেক অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।’
টর্নেডোর আঘাতের পর হতাহত ও ক্ষয়ক্ষতির পর হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আরকানসাসের গভর্নর হাকেবি সারাহ স্যান্ডার্স এবং লিটল রক ও ওয়াইনের গভর্নরের কাছে পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন। ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির প্রশাসকের সঙ্গেও কথা বলেছেন বাইডেন।
খারাপ আবহাওয়ার কারণে যুক্তরাষ্ট্রজুড়ে ৪ লাখের বেশি গ্রাহক বিদ্যুদ্বিহীন হয়ে পড়েছেন। ১০ লাখের বেশি গ্রাহক বিদ্যুদ্বিচ্ছিন্ন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আরও কয়েক দিন প্রবল বজ্রঝড় ও ভারী বাতাসসহ বৈরী আবহাওয়ার সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া বিভাগ। একই সঙ্গে ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে।

কুয়ালালামপুর থেকে সৌদি আরবের জেদ্দাগামী মালয়েশিয়া এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমানের ইঞ্জিনে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ভারতের চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। ১৮৬ জন আরোহী নিয়ে এয়ারবাস এ৩৩০-২০০ মডেলের ওই উড়োজাহাজটি চেন্নাইয়ে নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে।
২ ঘণ্টা আগে
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বেশ কয়েকটি নির্দেশনা জারি করেছে পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার। আজ সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, এবার মহাষ্টমীর দিন রাজ্যজুড়ে কোনো মদের দোকান ও বার খোলা রাখা যাবে না। পাশাপাশি বিসর্জনের শোভাযাত্রায় ডিজে সাউন্ড সিস্টেম পুরোপুরি নিষিদ্ধ করা হয়ে
৩ ঘণ্টা আগে
যুক্তরাজ্যে ফিরে এলেও প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল রাজপরিবারের কর্মরত সদস্য হিসেবে কোনো সরকারি দায়িত্ব পালন করতে পারবেন না। রাজা তৃতীয় চার্লসের পক্ষে পাঠানো এক চিঠিতে তাঁদের বর্তমান অবস্থান স্পষ্ট করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
গত ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যবর্তী তিন বছরে ইসরায়েল ত্যাগ করেছেন প্রায় ১ হাজার ৪০০ জন চিকিৎসক। এক দশক আগের তুলনায় চিকিৎসকদের এই দেশত্যাগের সংখ্যা প্রায় দ্বিগুণ (৯৪ শতাংশ বৃদ্ধি)। তেল আবিব বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সাম্প্রতিক এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে...
৩ ঘণ্টা আগে