
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ঘূর্ণিঝড় মিলটনের আঘাতে অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভূভাগের ওপর দিয়ে যাওয়ার সময় এই ঘূর্ণিঝড় বেশ কয়েকটি টর্নেডোর জন্ম দেয়, যার ফলে অঞ্চলটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চলেছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে অন্তত ৩২ লাখ পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠান। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস জানিয়েছেন, ফ্লোরিডা ‘খুব খারাপ অবস্থায় পতিত’ হওয়ার হাত থেকে বেঁচে গেছে। তার পরও ধ্বংসযজ্ঞ একেবারেই সামান্য নয়। এর আগে গত বুধবার রাতে ফ্লোরিডার টাম্পা উপসাগরের উপকূলীয় শহরগুলোতে আঘাত হানে ঘূর্ণিঝড় মিলটন। এর প্রভাবে উপকূলীয় শহরগুলোতে আকস্মিক বন্যার দেখা দিয়েছে।
যুক্তরাষ্ট্রের ইউএস হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি বা স্বরাষ্ট্রমন্ত্রী আলেজান্দ্রো মায়োরকাস হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে বলেছেন, তারা এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পেয়েছেন। তিনি জানান, ধারণা করা হচ্ছে—টর্নেডোর কারণেই এসব প্রাণহানি হয়েছে। তিনি আরও জানান, ঘূর্ণিঝড়ের মধ্যে ফ্লোরিডায় অন্তত ২৭টি টর্নেডোর সৃষ্টি হয়েছিল।
পাওয়ারআউটেজ ডট কমের তথ্য অনুসারে, স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার বিকেলে ফ্লোরিডায় ৩২ লাখের বেশি পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎহীন ছিল। এর দুই সপ্তাহ আগে ‘হেলেন’ নামে আরও একটি ঘূর্ণিঝড় এই এলাকায় আঘাত হেনেছিল। তখনো বিপুল পরিমাণ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়ে। সেসব বিদ্যুৎ-সংযোগ পুনরুদ্ধারের আগেই এসেছে এই মিলটন।
এর আগে, স্থানীয় সময় গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে ঘূর্ণিঝড় মিলটন ফ্লোরিডার উপকূলে আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানায়, এ সময় বাতাসের গতি ছিল ঘণ্টায় ১৯৫ কিলোমিটার। সিয়েস্তা কি নামক একটি দ্বীপে এই গতি রেকর্ড করা হয়। সিয়েস্তা কি দ্বীপটি ফ্লোরিডার টাম্পা বে উপকূল থেকে ১০০ কিলোমিটার দূরে সমুদ্রে অবস্থিত। এই দ্বীপে প্রায় ৩ লাখ বাসিন্দা আছে।

কুয়ালালামপুর থেকে সৌদি আরবের জেদ্দাগামী মালয়েশিয়া এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমানের ইঞ্জিনে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ভারতের চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। ১৮৬ জন আরোহী নিয়ে এয়ারবাস এ৩৩০-২০০ মডেলের ওই উড়োজাহাজটি চেন্নাইয়ে নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে।
২ ঘণ্টা আগে
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বেশ কয়েকটি নির্দেশনা জারি করেছে পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার। আজ সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, এবার মহাষ্টমীর দিন রাজ্যজুড়ে কোনো মদের দোকান ও বার খোলা রাখা যাবে না। পাশাপাশি বিসর্জনের শোভাযাত্রায় ডিজে সাউন্ড সিস্টেম পুরোপুরি নিষিদ্ধ করা হয়ে
৩ ঘণ্টা আগে
যুক্তরাজ্যে ফিরে এলেও প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল রাজপরিবারের কর্মরত সদস্য হিসেবে কোনো সরকারি দায়িত্ব পালন করতে পারবেন না। রাজা তৃতীয় চার্লসের পক্ষে পাঠানো এক চিঠিতে তাঁদের বর্তমান অবস্থান স্পষ্ট করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
গত ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যবর্তী তিন বছরে ইসরায়েল ত্যাগ করেছেন প্রায় ১ হাজার ৪০০ জন চিকিৎসক। এক দশক আগের তুলনায় চিকিৎসকদের এই দেশত্যাগের সংখ্যা প্রায় দ্বিগুণ (৯৪ শতাংশ বৃদ্ধি)। তেল আবিব বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সাম্প্রতিক এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে...
৩ ঘণ্টা আগে